নুরুল হুদার ওপর যে ‘মব’ জাস্টিস হয়েছে তা কাম্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.), জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিজ করা হয়েছে তা কাম্য নয়, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, হর্টিকালচার সেন্টারের এনামুল হকসহ পুলিশ ও কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।,

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গতকাল শনিবার সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালকে গ্রেপ্তারের যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা আটক হয়েছেন। তাকে আটকের সময় যেভাবে মব জাস্টিজ করা হয়েছে তা কাম্য নয়, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কৃষি জমি দখল রোধে কৃষি জমি সুরক্ষা আইন করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, বিদেশি ফলের পাশাপাশি দেশীয় ফলের উৎপাদন বাড়াতে হবে যেন এসব ফল হারিয়ে না যায়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৭ যুবদলের নেতা বহিষ্কার 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দলীয় নিয়ম শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা, পৌর ও বিভিন্ন ওয়ার্ড যুবদলের ৭ জন নেতা-কর্মীকে বহিষ্কার করেছে জেলা যুবদল।

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ইসরাইলি দূতাবাসের দুই কর্মী নিহত

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীদের হামলায় ইসরাইলি দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত ৯টা ৫ মিনিটে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে

মুরাদনগরে ট্রিপল মার্ডারের মামলায় গ্রেপ্তার ২

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়িতে মা, ছেলে ও মেয়েসহ তিনজনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার দুদিন পর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুজন গ্রেপ্তার

এক অসহায় মা ও শিশুর পাশে মানবিক পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় শীতের মধ্যে মাটিতে পড়ে থাকা এক মানসিক ভারসাম্যহীন নারী ও তার শিশু সন্তানের পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো.

নগদ পরিচালনায় প্রশাসক নিয়োগের স্থগিতাদেশ আপিল বিভাগে স্থগিত

নিজস্ব প্রতিবেদক: মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ পরিচালনায় প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল

সহজ হচ্ছে পাসপোর্ট, নতুনদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে পাসপোর্ট নিয়ে হয়রানির অবসান ঘটাতে সুপারিশ করতে যাচ্ছে কমিটি। পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন (পরিচিতি ও তথ্য যাচাই প্রতিবেদন)।