নুরাল পাগলার মাজারে হামলা-ভাঙচুর ও মরদেহে আগুন: সরকারের নিন্দা

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক মোল্লা ওরফে নুরাল পাগলার মাজারে হামলা, ভাঙচুর, কবর অবমাননা ও মরদেহে আগুন দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার এক বিবৃতিতে এ ঘটনাকে দেশের মূল্যবোধ, আইন এবং ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। আইনের শাসন সমুন্নত রাখা এবং মানুষের জীবনের মর্যাদা—জীবদ্দশায় ও মৃত্যুর পরেও—রক্ষা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচার নিশ্চিতের ঘোষণা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ আনসার ক্লাব থেকে কবরটি স্বাভাবিক করার দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়। একপর্যায়ে মিছিলকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ওসির গাড়িতে হামলা চালায়। পরে তারা নুরাল পাগলার মাজারে গিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় ভক্ত-অনুসারীদের সঙ্গে সংঘর্ষে অন্তত শতাধিক মানুষ আহত হন। এর মধ্যে ২০ জনকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান জানান, তার ও ওসির গাড়ি ভাঙচুর করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, সংঘর্ষে বহু মানুষ আহত হয়েছেন। বর্তমানে এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মাদ্রাসা ছাত্রকে অমানবিক নির্যাতন করেন,প্রধান মাওলানা।

জোরারগঞ্জ থানা পাশে আশরাফুল উলুম তাহফিজুল কুরআন হাফেজি মাদ্রাসার প্রধান মাওলানা ফয়জুল্লার কাণ্ড দেখুন!  গত সোমবার ২৮ তারিখ সন্ধার সময় বারৈয়ারহাট বাজারের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী

২০ বছর পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২০ বছর পর আবারও বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক। আগামী ২৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে নবম জেইসি

সিলেটে যাত্রাবিরতির পর ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেট এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক

তাড়া‌শে দুঃস্থ অসহায় তিনশ পরিবার পেল ঈদ সামগ্রী

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতি‌নি‌ধিঃ সিরাজগঞ্জ‌ের তাড়া‌শে দরিদ্র, দুঃস্থ ও অসহায় ৩১২টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সকালে উপজেলার তালম ইউনিয়‌নের লাউতা

নাহিদ উপদেষ্টার পদ ছাড়বেন মঙ্গলবার, দল ঘোষণা পরদিন

নিজস্ব প্রতিবেদক: তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে আগামী বুধবার। ওই দিন জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দলটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে।

ইসরায়েল-আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠকে ফিলিস্তিন নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল সফর করছেন, যা খুবই বিরল একটি ঘটনা। এই সফরে তিনি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষার বিষয়গুলো