নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে অজ্ঞাত স্থানে ঝটিকা মিছিল

ফেনী প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মুখ ঢেকে অজ্ঞাত স্থান থেকে ঝটিকা মিছিল করেছে ফেনী জেলা ছাত্রলীগ। শুক্রবার (৩ জানুয়ারি)। মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের নানা কর্মসূচির বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। তারপর থেকে জেলাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

জানা যায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথমবারের মতো ফেনী জেলা ছাত্রলীগের ব্যানারে কোনো আয়োজন করতে দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, অজ্ঞাত স্থানে করা এক মিছিলে ১০ থেকে ১৫ জন যুবক। ওই সময় তাদের সবার মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল। এ সময় ‘আজকের এ দিনে, মুজিব তোমায় মনে পড়ে’, ‘শুভ শুভ শুভ দিন, ছাত্রলীগের জন্মদিন’, ‘লাল-সবুজের পতাকায়, মুজিব তোমায় দেখা যায়’, ‘ভয় করিনা মরণে, মুজিব তোমায় স্মরণে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’-এমন নানা স্লোগান দেন তারা।

এছাড়াও নিষিদ্ধ ঘোষিত এ ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মোমবাতি প্রজ্বলন, পুষ্পস্তবক অর্পণ ও ফেনী জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ বিভিন্ন স্থানে পোস্টার লাগাতেও দেখা গেছে।

এ বিষয়ে ফেনী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুহাইমিন তাজিম বলেন, একটি নিষিদ্ধ সংগঠন এভাবে মিছিল করার মাধ্যমে প্রশাসনের ব্যর্থতা প্রকাশ পেয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাতীবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

রেজাউল ইসলাম হাতীবান্ধা(লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তে ঘুরতে এসে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কায় প্রাণ গেলো দুই জনের। রোববার বিকালে জেলার

“৫ আগস্ট পাঁচ ঘণ্টা বাথরুমে লুকিয়েছিলাম: ওবায়দুল কাদের”

স্টাফ রিপোর্টার: ছাত্র-জনতার অভ্যুত্থানের দিন পাঁচ ঘণ্টা বাথরুমে লুকিয়ে ছিলেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য ওয়াল-এর এক্সিকিউটিভ এডিটর

ষড়যন্ত্রে দাঁড়িপাল্লা প্রতীক মূলধারায় আসতে পারেনি: রফিকুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক সিরাজগঞ্জে জেলা জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাতিল শক্তি

সিমের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফোনের সিমকার্ড নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনেক অপরাধে সিমকার্ড ব্যবহার হয় অন্যের নামে। নির্বাচনের আগেই সিমকার্ডের সংখ্যা কমানো হবে। এক

স্বেচ্ছাসেবক লীগ নেতার কাঁধে হাত রেখে চলেন জেলা বিএনপির আহ্বায়ক

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নোয়াখালী জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক এবং সাভার পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. আব্দুর রহিম এখন পৌর শ্রমিক দলের সহসভাপতি। তিনি সাভারে

গোবিন্দগঞ্জে হাত-পায়ে সিকল লাগানো অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নে হাত ও পায়ে সিকল লাগানো অবস্থায় পায়েল (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২