নির্বাচিত হলে দেশের স্বাস্থ্য-শিক্ষাকে ঢেলে সাজানো হবে: ব্যারিস্টার আরমান

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৪ আসনে নির্বাচিত হলে দেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতকে নতুনভাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান।

তিনি বলেন, জনগণ যদি আমাদের ওপর আস্থা রাখেন, তাহলে সরকারিভাবে সবাইকে আমরা চিকিৎসা সেবা নিশ্চিত করব ইনশাআল্লাহ। শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, যাতে নতুন প্রজন্ম জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তৈরি থাকতে পারে। শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর মিরপুরে নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার আহমেদ বিন কাশেম এসব প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি বলেন, জনগণ যদি আমাদের ওপর আস্থা রাখেন, তাহলে সরকারিভাবে সবাইকে আমরা চিকিৎসা সেবা নিশ্চিত করব ইনশাআল্লাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের থাকবে শিক্ষাব্যবস্থা। শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, যাতে নতুন প্রজন্ম জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তৈরি থাকতে পারে ইনশাআল্লাহ।

ব্যারিস্টার আরমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পরিবর্তন করার যাত্রা শুরু করেছে এবং আমরা জনগণকে আহ্বান জানাই– আমরা যেই বিপ্লবের সূচনা করতে চাই, একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, এর জন্য সবাই আমাদের সাথে যেন অংশগ্রহণ করেন। ছাত্র-ছাত্রী, পুরুষ, মহিলা– সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই মিলে একসঙ্গে নতুন বাংলাদেশ গড়ব। আমাদের আঞ্চলিকতা ভিন্ন হতে পারে, আমাদের মতাদর্শ ভিন্ন হতে পারে, আমাদের ধর্ম ভিন্ন হতে পারে কিন্তু দেশ আমাদের একটি। আসুন সবাই মিলে একসাথে নতুন বাংলাদেশের জন্য কাজ করি– এটাই ছিল আজকের আমাদের বার্তা।

আপনি তো দীর্ঘদিন ধরে এই যে প্রোগ্রাম করছেন, ঢাকা-১৪ আসনের ভোটারদের কাছে কতটুকু যেতে পেরেছেন– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া পাচ্ছি। সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি নারী ভোটারদের কাছ থেকে, এরপর তরুণদের কাছ থেকে, এরপর শ্রমজীবী মানুষদের কাছ থেকে। সবার কাছে বার্তা একটাই– এতগুলো শাহাদাতের বিনিময়ে যে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা শুধু একটি নির্বাচনের মাধ্যমে শেষ নয়। এর মাধ্যমে একটি নতুন বাংলাদেশে যেতে আমরা চাই। আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর মানুষজন আস্থা রাখছে, তারা বিশ্বাস করেন জামায়াতে ইসলামীর হাত দিয়ে একটি নতুন বাংলাদেশ সম্ভব, একটি নতুন দিগন্ত উন্মোচন সম্ভব। এজন্য আমরা ব্যাপক সাড়া পাচ্ছি এবং ইনশাআল্লাহ আমরা সবাইকে সঙ্গে নিয়ে একটি বিপ্লব সাধন করব।,

জামায়াতের নেতৃত্বের কাঠামো নিয়ে এই প্রার্থী বলেন, আমি মনে করি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সৎ ও নিষ্ঠাবান। তারা কোনো ধরনের চাঁদাবাজি বা সন্ত্রাসের সঙ্গে জড়িত নন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেতরে কোনো পরিবারতন্ত্র নেই, গ্রুপিং নেই। আমরা সবাই এক ও অভিন্ন। সবচেয়ে সুশৃঙ্খল এবং সবচেয়ে নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমরা দেখছি জনসাধারণ আকৃষ্ট অনুভব করছেন এবং সবাই বুঝতে পারছেন– যদি নিষ্ঠার সাথে এই সংগঠনের সাথে কেউ জড়িত হন, তাহলে সর্বোচ্চ পর্যায়ে যাওয়া সম্ভব। কোনো দলীয় পরিচয় দরকার নেই, কোনো লবিং বা তদবিরের দরকার নেই– শুধু নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমেই তারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পারবেন এবং নেতৃত্বের ধাপে উপরে উঠতে পারবেন।

ঢাকা-১৪ আসনের সমস্যার দিক তুলে ধরে ব্যারিস্টার আরমান বলেন, ঢাকা-১৪ আসনে আসলে সবচেয়ে বড় সমস্যা আইনশৃঙ্খলা। এই এলাকাজুড়ে মাদকের ব্যাপক প্রচলন দেখতে পাচ্ছি। তরুণ সমাজ মাদকের সাথে সম্পৃক্ত হয়ে পড়ছে। আমরা জনগণকে সাথে নিয়ে মসজিদ কমিটি, পারিবারিক সমিতি, শিক্ষকদের সাথে নিয়ে একটি ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তুলব, যাতে মাদকের ব্যাপারে সচেতনতা গড়ে উঠতে পারে। সবাইকে নিয়ে আমরা নিশ্চিত করব আমাদের তরুণ সমাজ যেন মাদক নামক এই অভিশাপ থেকে বেঁচে থাকতে পারে।,

নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে তিনি বলেন, কেউ কেউ বলছে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, আবার কেউ বলছে হবে না। কোনো শঙ্কা দেখতে পাচ্ছি না। তবে এখন পর্যন্ত প্রফেসর ইউনূস সাহেব ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই, আমরা তার জন্য তৈরি। তবে আমরা আশা করি, আমাদের দাবি– যে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি রূপ দেওয়া হবে–তা নভেম্বরের মধ্যে হওয়া উচিত এবং সম্ভব। এরপর যদি একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা যায় এবং নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করে, তাহলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়া উচিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী তৈরি আছে ইনশাআল্লাহ।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়ে পাকিস্তানের জয়

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচেই ভারতের কাছে হেরে যায় পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে জিততে পারেনি শ্রীলঙ্কাও। তাই ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা করছে ছাত্রদল: উমামা ফাতেমা

নিজস্ব প্রতিবেদক: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে

সিরাজগঞ্জ–৬ আসনে প্রফেসর ড. এম এ মুহিতের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ–৬ (শাহজাদপুর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রফেসর ডক্টর এম এ মুহিতের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা।

হাসিনার ৬ প্রকল্পে অতিরিক্ত ব্যয় বাড়ছে সাড়ে ১৫ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: উন্নয়নের নামে যেনতেন প্রকল্প গ্রহণ করা হয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার আমলে। এর ফলে এরকম ৬টি প্রকল্পে বাড়তি খরচ যাচ্ছে ১৫ হাজার ৫৬

স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন আগে-যা বলছে সংস্কার কমিশন

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ বলেছেন, ‘মূল সংস্কার না করে কোনো নির্বাচন করলে কোনো লাভ হবে না। সেটি জাতীয় নির্বাচন হোক

কামারখন্দে জোরপূর্বক ফসলী জমি কর্তন ও ব্লক স্থাপনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে নিয়ম বহির্ভূত মালিকানা ফসলী জমি কেটে ব্লক স্থাপনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টার দিকে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের