নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশ পরিচালনা ও প্রয়োজনীয় সংস্কার একসঙ্গে করতে পারবেন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশ পরিচালনা ও প্রয়োজনীয় সংস্কার একসঙ্গে করতে পারবেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৭ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, যত দ্রুত নির্বাচন হবে, তত দ্রুত জনগণের প্রতিনিধিরা সংসদে আসবে। সংসদে এসে একদিকে তারা দেশ পরিচালনা করবেন অন্যদিকে বাকি যেসব প্রয়োজনীয় সংস্কার আছে, সেগুলো আমরা এক সঙ্গে করতে পারব।’

তিনি বলেন, সংস্কারের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ৩১ দফা দুই বছর আগে দিয়েছি, যে সংস্কারের কথা কেউ বলেনি। সেই সংস্কারগুলো আজকে উঠে এসেছে। যার সঙ্গে খুব একটা পার্থক্য দেখা যাচ্ছে না। সেজন্য আমরা মনে করি যে, যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা উচিত, নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশে স্থিতিশীলতা কিছুটা হলেও রক্ষা করা দরকার।

তিনি আরও বলেন, আমরা অত্যন্ত আন্তরিকভাবে চাইছি যে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সবাই মিলে দায়িত্ব দিয়েছি, অতি অল্প সময়ের মধ্যে যেটা আমরা বার বার করে বলেছি, অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনে দিকে যাবেন। কারণ আমরা যেটা লক্ষ্য করেছি, অতীত অভিজ্ঞতা থেকে যে- যত দেরি হবে তত বেশি আবার বাংলাদেশে পক্ষের শক্তিকে পরাজিত করবার জন্য বিরুদ্ধ শক্তি-ফ্যাসিস্ট শক্তিরা আবার মাথাচাড়া দিতে শুরু করে দেবে এবং তারা শুধু নয় একই সঙ্গে যারা জঙ্গি মনোভাব পোষণ করে থাকে, যারা উগ্র মনোভাব পোষণ করে থাকে তারাও এই সুযোগগুলো নেয়ার চেষ্টা করবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অর্থনীতিতে চাঞ্চল্য কমে যাওয়ায় বাড়ছে কর্মহীন মানুষের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক: দিন দিন বাড়ছে কর্মহীন মানুষের সংখ্যা। অর্থনীতিতে চাঞ্চল্য কমে যাওয়ায় তৈরি হচ্ছে সংকট। উচ্চতর ডিগ্রি নিয়েও মিলছে না কাঙ্ক্ষিত কাজের সুযোগ। মূলত বিপুল সংখ্যক

শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ, গায়ানার নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ ক্যারিবীয় দেশ গায়ানার এক নারীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা। ওই নারীর নাম কারেন পিটুলা স্টাফলি।

রায়গঞ্জে লাইসেন্স নবায়ন ছাড়াই চালকলের বরাদ্দ নেয়ার পাঁয়তারা—উদ্বেগে ব্যবসায়ীরা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় লাইসেন্স নবায়ন ছাড়াই কয়েকটি চালকল মালিকের সরকারি ধান–চাল বরাদ্দ নেওয়ার পাঁয়তারা চলছে—এমন অভিযোগে স্থানীয় ব্যবসায়ী ও বৈধ লাইসেন্সধারী মিল

চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮টি জাহাজ

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনার মধ্যে বাংলাদেশের জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে তেল ও গ্যাসবাহী একাধিক জাহাজ। রোববার (৮ মার্চ) সকালে

নুরুল হক নুরের শর্টটাইম মেমোরি লস হচ্ছে: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক: ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শর্টটাইম মেমোরি লস হচ্ছে বলে জানিয়েছেন দলটির সম্পাদক রাশেদ খান। শনিবার (৬ সেপ্টেম্বর)

জামায়াতের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ বিএনপির নেতাদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামে জামায়াতে ইসলামী সমর্থিত নারী কর্মীদের হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ করলে জামায়াতের তিন পুরুষ কর্মীকে মারধর করা হয়েছে