নির্বাচন হলে কি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এমন বইলেন না: চিফ প্রসিকিউটরকে ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার রয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ মামলায় তার অভিযোগ গঠন নিয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। অপর আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়। তিনটি অভিযোগে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন তিনি।

রোববার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আর্জি জানান চিফ প্রসিকিউটর। প্যানেলের বাকি দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশনের শুনানি শেষে আসামি পলকের পক্ষে দাঁড়ান আইনজীবী লিটন আহমেদ। তিনি বলেন, আদালদের আদেশ অনুযায়ী গত ৯ জানুয়ারি আমরা আসামির সঙ্গে প্রিভিলেজ কমিউনিকেশনের জন্য কারাগারে যাই। কিন্তু ল্যাপটপ ও পেনড্রাইভ নিয়ে আমাদের ঢুকতে দেননি কারা কর্তৃপক্ষ। তাই আমরা আগামী শুক্রবার এ কাজটি সারতে চাই। একই সঙ্গে, ১৮ জানুয়ারি অভিযোগ গঠন নিয়ে প্রশ্নে শুনানি করতে চাই।

এ সময় চিফ প্রসিকিউটর বলেন, আসামিপক্ষে শুনানির জন্য ১৪ তারিখ নির্ধারিত রয়েছে। তারা চাইলে আজই আসামির সঙ্গে এখানে (ট্রাইব্যুনালের হাজতখানায়) প্রিভিলেজ কমিউনিকেশন করতে পারেন।

তখন চেয়ারম্যান বলেন, শুক্রবার কেন, আপনারা চাইলে আজই এসব কাজ সারতে পারেন। কিন্তু নিজেদের আবেদন নিয়ে কিছুটা অটল থাকেন আসামিপক্ষের আইনজীবীরা। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, ওনারা বিচারকাজকে বিলম্ব করতে চাইছেন। এজন্যই এতকিছু।

এ পর্যায়ে ট্রাইব্যুনালের উদ্দেশে লিটন আহমেদ বলেন, এ মামলায় জব্দকৃত ১০টি ভিডিও আমাদের দিয়েছে প্রসিকিউশন। কিন্তু কয়েকটি ওপেন করতে পারিনি আমরা।

তখন ট্রাইব্যুনালের প্রথম সদস্য বিচারপতি শফিউল আলম বলেন, আপনারা বুঝে নেননি কেন? প্রসিকিউশনের সামনে সবকিছু দেখে নিতে পারতেন। পরে চিফ প্রসিকিউটর বলেন, আমাদের এখানে সব ওপেন হচ্ছে। ওনাদের ডিভাইসে সমস্যা থাকতে পারে।

জবাবে ট্রাইব্যুনাল বলেন, ডিভাইসের সমস্যা থাকলে আজও দুই ঘণ্টা সময় নিয়ে করেন। আর নির্ধারিত তারিখ অনুযায়ী শুনানি করেন।,

পলকের পক্ষের আইনজীবীরা বলেন, ফর্মাল চার্জ অনেক বড়। পুরোটা পড়তে সময় লাগবে আমাদের। আদালত সবার প্রতি দয়াবান। তখন ট্রাইব্যুনালের চেয়ারম্যানসহ অন্য বিচারকরাও বলেন, আগামী চারদিন অর্থাৎ বৃহস্পতিবারের কথা।

তখনও রোববার শুনানি করতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, ওনারা আশায় আছে ইলেকশন (নির্বাচন) হলে বিচার-টিচার হবে না। এজন্য বিচারকার্য বিলম্বিত করতে চাইছেন।

চিফ প্রসিকিউটরের এমন কথায় বিচারপতি শফিউল বলেন, ইলেকশন হলে কি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে? এমন বইলেন না, এমন বইলেন না।

তখন চিফ প্রসিকিউটর বলেন, ওনারা কী বলে সব কথা আমাদের কানে আসে। একপর্যায়ে ট্রাইব্যুনাল বলেন, এসব কথা আর বলবেন না।

পরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় পাবেন। বৃহস্পতিবার শুনানি করবেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি, ডিবির জ্বালে আরও দুই আসামি-মালামাল উদ্ধার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীর শ্লীলতাহানির মামলায় টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ আরও দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি)

ছয় স্তরের নিরাপত্তায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: ছয় স্তরের নিরাপত্তার চাদর দিয়ে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় থাকবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হযরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনশ ফিট রোডে (৩৬

বিস্ফোরক মামলায় বেলকুচিতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে বিস্ফোরক আইনের মামলায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক রনি মিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ নভেম্বর) ভোররাতে পৌর

ইসলাম ধর্ম গ্রহণ করলেন সাংবাদিক দেব চৌধুরী

অনলাইন ডেস্ক: ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর দারুসসালাম শাহী মসজিদে মুসল্লিদের উপস্থিতিতে তিনি কালিমা পাঠের

সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

পেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা উচিত : নওগাঁয় বিএমএসএফ নেতৃবৃন্দ 

নিজস্ব প্রতিবেদক: নওগাঁ, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫: আর কোন প্রয়োজনে নয়, পেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি