নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চলতি বছরের ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, তবে ২০২৬ সালের জুনের পরে হবে না। তিনি নির্বাচনে অংশ নেবেন না। বৃহস্পতিবার (১৫ মে) দ্য ইকোনমিস্ট-এ প্রকাশিত এক প্রতিবেদনে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি ও ব্যাংক খাত স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনও দুর্বল। একই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতিও ভঙ্গুর রয়েছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, বিপ্লবের ৯ মাস পরও বড় পরিবর্তন আনা কঠিন হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলে ‘জুলাই সনদ’ প্রণয়ন করবে, যা নির্বাচন অনুষ্ঠানের পথ খুলে দেবে এবং একটি ‘নতুন বাংলাদেশ’ গঠনে সহায়তা করবে। আওয়ামী লীগ ইস্যুতে ড. ইউনূস বলেন, ১২ মে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে, ফলে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাড্ডায় ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনাসহ সব খুনিকে দেশে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’

আরতুগ্রুল খ্যাত বিখ্যাত সেই তুর্কি অভিনেতার নতুন সিরিজের সম্প্রচার

অবশেষে দীর্ঘ প্রতীক্ষা শেষ হয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টায় তুরস্কের সরকারি টেলিভিশন টিআরটি ১-এ সম্প্রচার শুরু হয়েছে। উসমানীয় নাবিক খায়রুদ্দিন বারবারোসার জীবনীভিত্তিক তুর্কি সিরিজি

কক্সবাজারে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যুকে ঘিরে নানা রহস্য 

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলায় ভবন থেকে পড়ে শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী (৪৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা

৩ হাজারের বেশি কবর খোঁড়া মনু মিয়া আর নেই

নিজস্ব প্রতিবেদক; মানবিকতা ও নিঃস্বার্থ সমাজসেবার এক অনন্য উদাহরণ স্থাপন করে না-ফেরার দেশে পাড়ি জমালেন কিশোরগঞ্জের ইটনার গোরখোদক মনু মিয়া। শনিবার (২৮ জুন) সকাল ১০টা

চাল কাকপক্ষীতে খেয়ে ফেলেছে, বললেন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফলে অতি দরিদ্র নারীদের জন্য বরাদ্দকৃত ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির ৬৬০ কেজি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলার কেশবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান

সব ধর্মের মানুষের বাস এই দেশে, উন্নয়নেও অবদান সকলের-ধর্ম উপদেষ্টা 

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অনেক। ধর্মউপদেষ্টা বুধবার