নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতেই প্রথম আলো অফিসে পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটিতে কর্মরত সংবাদকর্মীরা।,

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের নেতৃত্বে স্বল্প সময়ের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেন পত্রিকাটির সংবাদকর্মীরা। এসময় দ্রুত সময়ের মধ্যে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।‌

পত্রিকাটির ইতিহাসে প্রথমবারের মতো এত কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে বলে দাবি করেন এর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ।

এদিকে ঢাকায় দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে ভাঙচুর, আগুন এবং সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে হেনস্তার ঘটনাসহ সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সব কর্মকাণ্ডকে দৃঢ় ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানিয়েছে সরকার।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক বিবৃতিতে এই নিন্দা জানিয়েছেন।,

প্রধান উপদেষ্টার এক ফেসবুক পোস্টে বলা হয়, সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সব নাগরিককে আহবান জানানো হচ্ছে—কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সব প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকুন।

আমরা সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সব কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাই।

এর আগে, একই দিন দৈনিক প্রথম আলো ও ডেইল স্টার সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধান উপদেষ্টা। সম্পাদকদ্বয়কে তিনি বলেন, আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। আপনাদের এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে। পাশাপাশি খুব শিগগিরই তাদের সঙ্গে সাক্ষাৎ হবে এমন ইঙ্গিতও দেন প্রধান উপদেষ্টা।

এর আগে বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো ও ডেইল স্টারের অফিসে হামলা ও ভাঙচুরের পর অগ্নিসংযোগের ঘটনা ঘটে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শেখ হাসিনার সহযোগী আসামি সাবেক আইজিপি মামুন

ডেস্ক রিপোর্ট: জুলাই-আগস্টে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সহযোগী আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী

বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের হয়রানি, জনতার হাতে আটক এসআই লিটন

ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাক্ষ্য দিতে এসে জনতার হাতে আটক হয়েছেন সুধারাম থানার সাবেক টিএসআই লিটন চন্দ্র দত্ত। রোববার দুপুরে দিকে নোয়াখালী

সলঙ্গায় অফিস সহায়ক দিয়ে বিদ্যুৎ লাইনের কাজে একজনের মৃত্যু 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় অফিস সহায়ক কে দিয়ে বিদ্যুৎ এর লাইনম্যানের কাজ করাতেন বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা তারাই ধারাবাহিকতায় রবিবার (১৮ জানুয়ারি) সকালে সলঙ্গা থানার চৌবিলা

আওয়ামী লীগের হয়রানিমূলক ৫০০ মামলা, প্রত্যাহারের সুপারিশ

ডেস্ক রিপোর্ট: রাজশাহীর বিভিন্ন আদালতে সহস্রাধিক মামলার মধ্যে প্রায় ৫০০ মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে। এই সংখ্যা পর্যায়ক্রমে আরও বাড়তে পরে। রাজনৈতিক

ডাকসুর ভোটগ্রহণ শুরু, সবার উপস্থিতিতে ব্যালট বাক্স সিলগালা 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ৩৮তম নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। এর আগে সবার উপস্থিতিতে ব্যালট বাক্স

বেলকুচিতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শাহজাহান আলী (৫৪) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তিনি বেলকুচি থানায় কনস্টেবল