নির্বাচন পেছানোর সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে : ইশরাক হোসেন

ডেস্ক রিপোর্ট: কোনো একটি দলকে অথবা একটি গোষ্ঠীকে সুবিধা দিতে জাতীয় নির্বাচন পেছানোর সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

রোববার (২৩ মার্চ) বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সাদেক হোসেন খোকার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেটা কিন্তু এখনও আমরা পাইনি। সেজন্য আমাদের লড়াইটা কিন্তু শেষ হয়ে যায়নি। যদি প্রয়োজন হয়, আমাদের দেশ নায়ক তারেক রহমান যদি নির্দেশ দেন, আবারও আমরা প্রয়োজনে জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। তবুও এ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না।

তিনি আরও বলেন, আগেও বলেছি, এখনও বলছি এই দেশটা কারও বাবার নয়। যেকোনো ষড়যন্ত্র আমরা রুখে দেব। দেশে নির্বাচিত সরকারের প্রসঙ্গ তুলে ধরে ইশরাক হোসেন বলেন, জনগণ যাকেই ভোট দিক নতুন পার্টি, পুরান পার্টি, এ পার্টি, বি পার্টি তাকেই-আমরা মেনে নেব। কিন্তু জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে সেই সরকারকে আসতে হবে। তারাই রাষ্ট্র পরিচালনা করবে। এরপর যে দীর্ঘ মেয়াদি সংস্কার আছে সেটি তারা বাস্তবায়ন করবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তেলের দাম বাড়ছে না, আশ্বাস জ্বালানি উপদেষ্টার

অনলাইন ডেস্ক: ইরান-ইসরায়েল সংঘাতের জেরে বিশ্ববাজারে অস্থিরতা থাকলেও বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়বে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির

হাতিয়ায় পূজার চাঁদা সংগ্রহ নিয়ে যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়ায় পূজার চাঁদা সংগ্রহে অংশ না নেওয়ায় এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে পূজা উদযাপন ফ্রন্ট হাতিয়া উপজেলা আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের

বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত ভারতের

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে রেলওয়ে সংযোগ প্রকল্পে প্রায় ৫ হাজার কোটি রুপির অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিত করেছে ভারত। ‘শ্রমিকদের নিরাপত্তা’ এবং ‘রাজনৈতিক অস্থিতিশীলতার’ কারণ দেখিয়ে

পাকিস্তানে বর্ষায় মৃত্যু ১৮০ ছাড়াল, একদিনেই প্রাণহানি ৬৩

অনলাইন ডেস্ক: পাকিস্তানে মৌসুমী বৃষ্টিপাতে প্রাণহানি বাড়ছে উদ্বেগজনক হারে। গত ২৪ ঘণ্টায় শুধু পাঞ্জাব প্রদেশেই ভারী বর্ষণে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৩ জন এবং আহত হয়েছেন

রাস্তা থেকে ৭ হাজার এনআইডি কার্ড উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলায় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় ৭ হাজার জাতীয় পরিচয় উদ্ধার করেছে প্রশাসন। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে পৌরসভার ৩নং

ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরাইল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরানে আক্রমণের সুযোগ খুঁজছে ইসরাইল। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই ধরনের পদক্ষেপ অঞ্চলটিকে আরো অস্থিতিশীল করতে পারে। শুক্রবার