নির্বাচন কে করবেন কে করবেন না তা ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নারায়ণগঞ্জে যিনি নির্বাচন করবেন না, সেটা তার ব্যক্তিগত ইচ্ছা। কে নির্বাচন করবে, কে নির্বাচন করবে না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এটাতে আমাদের বলার মতো কিছু নাই।,

গতকাল বুধবার বিকেলে নারায়ণগঞ্জে বিকেএমইএ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো: মাসুদুজ্জামান মাসুদ ‘নিরাপত্তাজনিত শঙ্কায়’ নির্বাচন না করার ঘোষণা দেন।

এ বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, ‘নিরাপত্তা তো একটা বড় ধরনের শব্দ। আপনারাও তো সবাই আজকে এখানে আসছেন। আপনারাও তো বলতে পারতেন, আমাদের নিরাপত্তা সঙ্কট আছে, আমরা কেউ আসব না। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। উনি নির্বাচন কেন করবেন না। এটা সাংবাদিকরা অনুসন্ধানী সাংবাদিকতা করলে হয়তো বের করতে পারবেন।’

নিরাপত্তা ইস্যুতে ভারতের ভিসা আবেদন কেন্দ্র বন্ধ এবং নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছেন। এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমরাও কিছুদিন আগে তাদের তলব করেছিলাম। তো সাধারণত পররাষ্ট্র বিষয় থাকে যে, একজন তলব করলে আরেকজনও করে। এটাই সাধারণত নিয়ম।

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির জন্য দোয়া চেয়ে জাহাঙ্গীর আলম বলেন, ইনকিলাব মঞ্চের ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন। উনি একজন জুলাই যোদ্ধা, দেশের জন্য ওনার বড় কন্ট্রিবিউশন রয়েছে। ওনার জন্য খাস দিলে আপনারা দোয়া করবেন।,

বিকেএমইএর পক্ষ থেকে জেলা পুলিশ ও শিল্প পুলিশকে তিনটি করে ছয়টি গাড়ি উপহার দেয়া হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিন, ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক, শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি মো: আসাদুজ্জামান, জেলা প্রশাসক রায়হান কবির, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছুটি শেষে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছুটি শেষে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতরের ছুটি শেষে

আগামী নির্বাচনে মূল ফ্যাক্টর হবে আওয়ামী লীগ: মাসুদ কামাল

ডেস্ক রিপোর্ট: জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, ‘নির্বাচনের বাইরেও যদি থাকে তার পরেও আসন্ন নির্বাচনে আমার বিবেচনায় মূল ফ্যাক্টর হবে আওয়ামী লীগ।’

১০ মাসেও বিতরণ হয়নি বাতিল হওয়া অধিকাংশ ফ্যামিলি কার্ড

নিজস্ব প্রতিবেদক: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাতিল করা ৪৩ লাখ ফ্যামিলি কার্ডের মধ্যে অন্তত ৩৫ লাখ এখনো বিতরণ করা যায়নি। অর্থাৎ প্রায় ৮১ শতাংশ

সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি জামায়াতের

নিজস্ব প্রতিবেদক: সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ পদ্ধতি চালু হলে কালো টাকার প্রভাব, মনোনয়ন বাণিজ্য ও অনিয়ম

ফিলিপাইনে ভয়াবহ দুর্যোগে ২৬ জনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: টাইফুন কালমেগির প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাতের ফলে মধ্য ফিলিপাইনের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। এতে এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে,

রায়গঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস। “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার