নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড লাগবে, যা এখনো হয়নি: আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। রোববার (৪ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় মুফতি আমির হামজা বলেন, আলহামদুলিল্লাহ, আমার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। আবারও শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আজকের যাচাই-বাছাই অত্যন্ত সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড লাগবে যা এখনো হয়নি। আমার মনে যেটা চাই এখনো হয়নি। যেহেতু ২২ তারিখের পরে কী হবে এখনো তা জানি না। ২২ তারিখের পরে আশা করছি এগুলো সব ঠিক হয়ে যাবে। বিভিন্ন জায়গা থেকে যে দৃশ্য দেখতে পাচ্ছি তার মানে এখনো আমাদের মন মতো হয়নি। আমরা আশা করবো মন মতো হবে। যে সকল বিষয় লিখে দিয়েছে নির্বাচন কমিশন থেকে, এগুলো যদি ফলো করা হয় প্রত্যেক প্রার্থী যারা আছে তাদের দলের লোকজন যদি এগুলো মেনে চলে আশা করছি নির্বাচন সুষ্ঠু হবে।

নির্বাচনে শঙ্কার বিষয়ে আমির হামজা বলেন, আমাদের সদর থানা পুড়ে যাওয়ার কারণে এবং অস্ত্রগুলো লুট হওয়ার কারণে আমরা এখনো আতঙ্কে আছি। এই অস্ত্রগুলো কোথায় আছে? এগুলো এখনো উদ্ধার হয়নি। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এগুলো উদ্ধার করা হবে। বার বার আশা দিচ্ছে যে আমরা কাজ করছি। এখনো দৃশ্যমান কিছু দেখছি না। এগুলো তাড়াতাড়ি উদ্ধার করা লাগবে এবং বর্ডারের অস্ত্র ও অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো বন্ধ করা লাগবে। তা না হলে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব না।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা,

চাকসু নির্বাচনে ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বড় জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’। ভিপি (সহ-সভাপতি) ও জিএস (সাধারণ সম্পাদক)– দুই শীর্ষ

তোফায়েল আহমেদের মৃত্যুর খবরের গুঞ্জন, যা জানা গেলো

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ, সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ সুস্থ আছেন। সোমবার (১৪ এপ্রিল) রাতে হঠাৎ করে ওঠা তার মৃত্যুর

সিলেট সীমান্তে বাংলাদেশি দুই তরুণকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক: সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে আশিকুর (১৯) ও মোশাঈদ (২২) নামে দুই তরুণকে গুলি করে হত্যা করেছে ভারতীয় খাসিয়ারা। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার

যুক্তরাষ্ট্রের সিগন্যাল পেলেই হাসিনাকে ফেরত দেবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে ভারত সরকার যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মঙ্গলবার

পুলিশের হাতে থাকবে না কোনো মারণাস্ত্র: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না, থাকবে শুধু এপিবিএনের কাছে। এছাড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয় (র‌্যাব) পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে। এজন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা