নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: মাওলানা রফিকুল ইসলাম খান 

জুয়েল রানা: সিরাজগঞ্জ সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ -৪ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সকল দলকে সমান সুযোগ দিতে হবে। সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। কেউ কেউ নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করেছে। সহিংসতা করার চেষ্টা করছে। লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারী) বাঙ্গালা ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, কোন কোন উপদেষ্টাকে একটি দলের পক্ষে কথা বলতে দেখা যাচ্ছে। যা অত্যান্ত দুঃখজনক। দেশের বিভিন্ন জায়গায় জামায়াতে নেতাকর্মীদের নির্বাচনী কাজে বাধা দেয়া হচ্ছে। হামলা করা হচ্ছে নারী কর্মীদের উপর। উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় বিএনপির লোকজন ভোটারদের হুমকি ধামকি দিচ্ছে। এ ব্যাপারে প্রশাসনকে কোন ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না।

তিনি বলেন, রাস্ট্র পরিচালনার সুযোগ পেলে মা- বোনেরা সর্বোচ্চ মর্যাদায় বসবাস করবে। মা-বোনেরা অফিস, আদালত, ব্যাংক, বীমায় নিরাপত্তার সাথে চাকরি করবে। যেখানে গ্রাহক হিসেবে মা-বোনেরাই থাকবে। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা প্রতিষ্ঠান থাকলে সবাই স্বাধীনভাবে কাজ করতে পারবে।

তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ন্যায় ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লায় ভোট দিন। এবং গণভোটে ‘হ্যা’ পক্ষে রায় দিন যাতে করে নতুন করে কেউ স্বৈরাচারী হবে না পারে।

বাঙ্গালা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম বুলবুল সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফেজ আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী, সিরাজগঞ্জ বারের সদস্য এডভোকেট আবু তালেব, সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে সেচ প্রকল্পের জমি নিয়ে সংঘর্ষে বিএনপি কর্মী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সেচ প্রকল্পের জমির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষে আলম প্রামানিক (৫৫) নামে এক বিএনপি কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় অন্তত

জনপ্রশাসন ও পুলিশ সংস্কার থমকে, চাপা পড়ছে জনআকাঙ্ক্ষা

নিজস্ব প্রতিবেদক: গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে জনপ্রশাসন ও পুলিশ বাহিনীর কাঙ্ক্ষিত সংস্কার কার্যক্রম থমকে আছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু হওয়া সংস্কার

সামাজিক ব্যবসাই পারে বিশ্ব বদলে দিতে: প্রধান উপদেষ্টা ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সামাজিক ব্যবসা শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বকে বদলে দেওয়ার

ইরান সংঘাতের প্রভাবে ভারতের জ্বালানি ও রেমিট্যান্স খাতে অনিশ্চয়তা

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় ভারতের জ্বালানি নিরাপত্তা, প্রবাসী কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা আয়ের

সিরাজগঞ্জে নতুন কমিটির দাবীতে ২৪ঘন্টার আল্টিমেটাম

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া কমিটিতে স্থান না দেওয়ার অভিযোগ তুলে তা বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে চলাচল ও ভোগান্তীরোধে

টানা দরপতনে আবার পাঁচ হাজারে ডিএসইএক্স, আস্থার সংকটে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক: নতুন সরকার গঠনের পরও দেশের শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরেনি। টানা দরপতন ও তারল্য সংকটের মধ্যে রোববার একদিনেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইএক্স সূচক