নির্বাচনে মনোনয়ন বেচাকেনা বন্ধ করতে না পারলে দুর্নীতি কখনোই নির্মূল হবে না: দুদক চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট: রাজনৈতিক সরকার যেন স্বৈরাচারী রূপ না নেয়, সেটা খেয়াল রাখা সাংবাদিকদের দায়িত্ব-এ মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

তিনি বলেন, এজন্য সাংবাদিকদের সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নৈতিকতার জায়গায় কোনো আপোস করা চলবে না। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে দুদকে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র‍্যাক) সদস্যদের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।,

দুদক চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগের শাসনামলে বহু প্রভাবশালী ব্যবসায়ী দুর্নীতির মাধ্যমে দেশকে প্রায় সর্বশান্ত করার চেষ্টা করেছে। এসব দুর্নীতির তদন্ত দুদক ভয়ভীতিহীনভাবে পরিচালনা করে যাচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং পলাতক দুর্নীতিবাজদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। পাচার হওয়া অর্থ দেশে ফেরানো সহজ নয়, তবে দুদক এবং সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে।,

ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তি মনোনয়ন না পায়, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে। নির্বাচনে মনোনয়ন বেচাকেনা বন্ধ করতে হবে। এটি যদি বন্ধ না করা যায়, তাহলে দুর্নীতি কখনোই নির্মূল হবে না।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে নিহত ছাত্রদল নেতা সাম্যের মরদেহের অপেক্ষায় শোকার্ত স্বজনরা

ঢাবি শিক্ষার্থী সাম্যের খুনের ঘটনায় গ্রামে নেমেছে শোকের ছায়া, জানাজা শেষে দাফন পারিবারিক কবরস্থানে জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাকা

হাসনাতের ওপর হামলার পর আলোচনায় নাসির মোড়ল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে গাড়িতে থাকা হাসনাত আহত হয়েছেন। রোববার (৪ মে)

বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত ভারতের

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে রেলওয়ে সংযোগ প্রকল্পে প্রায় ৫ হাজার কোটি রুপির অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিত করেছে ভারত। ‘শ্রমিকদের নিরাপত্তা’ এবং ‘রাজনৈতিক অস্থিতিশীলতার’ কারণ দেখিয়ে

টাঙ্গাইলে ঠিকাদারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে চাঞ্চল্যকর ঠিকাদার রানা আহমেদের ওপর সন্ত্রাসী হামলা ও গুলি নিক্ষেপের ঘটনার মামলায় যুবলীগ নেতাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার(১৭ আগস্ট) বিকেলে

শেখ হাসিনাবিহীন দেশ ভালো চলছে না, বোঝাতেই এসব নাশকতা ঘটতে পারে: রিজভী

নিজস্ব প্রতিবেদক: সিরিজ দুর্ঘটনার ক্ষেত্রে কারও কালো হাত আছে কি না, তা খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি

সিরাজগঞ্জে শর্ট সার্কিটে আগুনে তিন বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাত লাখ

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চক শিয়ালকোল গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার