নির্বাচনে ভয় থাকবে না, থাকবে নির্ভীক মত প্রকাশ: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এমন নির্বাচন চাই—যেখানে থাকবে না ভয়, থাকবে শুধু জনগণের নির্ভীক মত প্রকাশ । সেই পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধ পরিকর। তিনি বলেন, আপনি দেশের মালিক, এদেশ আগামী পাঁচ বছর আপনার পক্ষে কে চালাবে, সেটা আপনি ঠিক করবেন।

সোমবার (২২ ডিসেম্বর) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিউনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘ভোটের গাড়ি’ আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এক ভিডিওবার্তায় একথা বলেন তিনি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘ভোটের গাড়ি’র প্রচার এর মধ্যে দিয়ে শুরু হচ্ছে।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট—এই লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করছে। ১০টি ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’, এসব গাড়ি দেশের ৬৪টি জেলা এবং ৩০০টি উপজেলায় ঘুরে বেড়াবে। তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে। ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে।

তিনি বলেন, ভোটাধিকার কারও দয়া নয়, এটি আমাদের সাংবিধানিক অধিকার। এ অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি ভবিষ্যৎ কোন পথে যাবে? একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারে দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব। এই সুপার ক্যারাভান কেবল একটি গাড়িই নয়, এটি গণতন্ত্রের আনন্দবাণী বহনকারী ভোট। এটি জানিয়ে দেবে আপনার একটি ভোট কতটা গুরুত্বপূর্ণ। এটা মনে করিয়ে দেবে নিষ্ক্রিয়তা নয়, অংশগ্রহণে গণতন্ত্রকে শক্তিশালী করে।

প্রধান উপদেষ্টা বলেন, আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি—তরুণ সমাজ, নারী ভোটার এবং প্রথমবারের ভোটারদের প্রতি আপনারা এগিয়ে আসুন, প্রশ্ন করুন, জানুন-বুঝুন এবং আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন। সৎ ও সমর্থ প্রার্থী বেছে নিন, চিন্তাভাবনা করে ভোট দেন। এবারের নির্বাচনে আপনি আরও একটা ভোট দেবেন জুলাই সনদের ওপর গণভোট। দীর্ঘ ৯ মাস ধরে সব রাজনৈতিক দলের সঙ্গে দিনের পর দিন বৈঠক করে—এই সনদ তৈরি হয়েছে। এই সনদ দেশের মানুষ পছন্দ করলে দেশ আগামী বহু বছরের জন্য নিরাপদে চলবে বলে আমার বিশ্বাস।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ট্রাম্পকে ড্রোন হামলার হুমকি, ইরানি উপদেষ্টার সরাসরি সতর্কবার্তা

অনলাইন ডেস্ক: মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে ড্রোন হামলার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা জাওয়াদ লারিজানি। তিনি বলেন, “ট্রাম্প আর নিশ্চিন্তে রোদ

সিরাজগঞ্জ শাহজাদপুরে সড়ক নির্মাণে রডের বদলে বাঁশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুর্গাপুর গ্রামে সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন এ প্রকল্পে গাইডওয়াল

বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের সতর্ক থাকার অনুরোধ থাকলো: ইলিয়াস

ডেস্ক রিপোর্ট: প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সতর্ক থাকার অনুরোধ করেছেন। ১৪

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে কোনভাবেই বিতর্কিত করা যাবেনা…….টুকু

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে। বিএনপি কোনো চাঁদাবাজ-সন্ত্রাসকে প্রশ্রয় দেয়না। জনগনের অধিকার

তাড়াশে উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা জামায়াতের উদ্যোগে দ্বায়িত্বশীল ও সুধীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৩ মার্চ বেলা ১১টায় তাড়াশ ডিগ্রি কলেজ হলরুমে

হঠাৎ শতাধিক মার্কিন জেনারেলকে তলব, রহস্য ঘিরে ভার্জিনিয়ার বৈঠক

অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে দায়িত্ব পালনরত শতাধিক মার্কিন জেনারেল ও অ্যাডমিরালকে হঠাৎ যুক্তরাষ্ট্রে তলব করা হয়েছে। আগামী সপ্তাহে ভার্জিনিয়ায় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের আহ্বানে এ বৈঠক অনুষ্ঠিত