নির্বাচনে বিএনপি-জামায়াত-এনসিপি কে কত ভোট পাবে, জানা গেল জরিপ

নিজস্ব প্রতিবেদক: দেশে এই মুহূর্তে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে কোন রাজনৈতিক দল কত ভোট পাবে, এমন পরিসংখ্যান উঠে এসেছে বেসরকারি এক জরিপে।’

তাতে দেখা গেছে, বিএনপি সর্বোচ্চ ৪১.৭ শতাংশ ভোট পাবে। দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াতে ইসলামী পাবে ৩১.৬ শতাংশ ভোট। আর ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাবে ৫.১ শতাংশ ভোট।

উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভিশন কনসালটিং বাংলাদেশ পরিচালিত জরিপে এসব তথ্য উঠে এসেছে। এতে সহযোগিতায় ছিল ব্রেন (BRAIN) এবং মুক্তচিন্তার প্ল্যাটফরম ‘ভয়েস ফর রিফর্ম’।

চলতি বছরে সারা দেশের ৮টি বিভাগের ৬৪টি জেলায় ১৯ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত ১০ হাজার ৬৯৬ জন এই জরিপ পরিচালনা করা হয়।

জরিপের ফল আরো বলছে, আওয়ামী লীগ ১৩.৯ শতাংশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২.৬ শতাংশ, জাতীয় পার্টি ১ শতাংশ, গণ অধিকার পরিষদ ০.৫ শতাংশ, গণসংগতি আন্দোলন ০.২ শতাংশ এবং অন্যান্য দল ৩.৩ শতাংশ ভোট পাবে।

সম্প্রতি এক অনুষ্ঠানে ইনোভিশন কনসালটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াৎ সরওয়ার জরিপের বিস্তারিত ফলাফল তুলে ধরেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চার মাস অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন: নাটোরে ধর্মীয় শিক্ষক পলাতক

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরে এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দীর্ঘ প্রায় চার মাস কর্মস্থলে অনুপস্থিত থাকলেও নিয়মিতভাবে সরকারি বেতনভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের দুড়দুড়িয়া উচ্চ

সরাইলে রেস্টুরেন্টে টিস্যু চাওয়া নিয়ে সংঘর্ষে আহত ১৫ 

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা পরবর্তীতে হাতাহাতি অতঃপর সংঘর্ষে জরিয়ে পরে দু’দল গ্রামবাসী। সোমবার (৯ জুন) রাতে সরাইল নাসিরনগর আঞ্চলিক

এনায়েতপুরে ৩৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুরে হাজী আব্দুল কুদ্দুছ জুনিয়র হাই স্কুলের ৩৫জন এসএসসি পরীক্ষার্থীকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে (২২ ফ্রেবুয়ারি) স্কুল চত্বরে

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ সন্দেহে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে সোহাগ (৩০) নামে এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী। ৩ জানুয়ারি শুক্রবার ‍দিবাগত রাত সাড়ে ৩টায়

চট্টগ্রামে হঠাৎ ডায়রিয়া রোগী কয়েক গুণ

নিজস্ব প্রতিবেদক: বন্দরনগরী চট্টগ্রামের কয়েকটি এলাকায় পানিবাহিত রোগ ডায়রিয়া ভয়াবহ রূপ ধারণ করেছে। হঠাৎ করেই রোগী কয়েক গুণ হয়ে গেছে। ডায়রিয়ায় কাবু হয়ে প্রতিদিন হাসপাতালে

মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করে অধিক লাভবান হচ্ছেন কৃষক 

নিজেস্ব প্রতিবেদক: পুষ্টিগুণে ভরপুর টমেটো। কাঁচা বা রান্না করা, জুস বা কেচাপ, মিষ্টি, টক বা নোনতা যে কোনো উপায়েই এটি খাওয়া যায়। অনেকে আবার সালাদ