নির্বাচনে পেশিশক্তি আর কালো টাকার খেলা চলবে না: জামায়াত আমীর

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অবশ্যই নির্বাচন হতে হবে বাংলাদেশে। কিন্তু যেনতেন মার্কা নির্বাচন এ জাতি চায় না। নির্বাচনের মতো নির্বাচন চায়, সুষ্ঠু নির্বাচন চায়। যে নির্বাচনে পেশিশক্তি আর কালো টাকার খেলা চলবে না, এমন একটি নির্বাচন আমরা চাই।

শুক্রবার বিকেলে নরসিংদীর সাটিরপাড়া কালিকুমার ইনস্টিটিউট মাঠে জেলা জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

জামায়াতে ইসলামীর আমীর বলেন, সত্যিকার অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের ভোটার তালিকা সংশোধন করতে হবে। যারা ভুয়া ভোটার, তাদেরকে বাদ দিতে হবে। যেসব যুবকরা ভোটার হয়েছে কিন্তু নাম তালিকাভুক্ত হয় নাই, তাদেরকে তালিকাভুক্ত করতে হবে।’

জুলাই আন্দোলন করতে গিয়ে বিদেশেও অনেকে জেলে গিয়েছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমীর বলেন, ‘তারা একই সাথে আমাদের সাথে যুদ্ধ করেছে। রেমিটেন্স বন্ধ করে স্বৈরাচারী সরকারকে লাল ফ্লাগ দেখিয়েছে, আমরা তাদেরকে স্যালুট জানাই। প্রত্যেকটি প্রবাসী ভাই ও বোনের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।’

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘যারা মাঠ প্রশাসনে আছেন, যারা অতীতে দায়িত্বের পরিচয় দিতে পারেন নাই, দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, যাদের হাত থেকে জনগণের টাকায় কেনা বুলেট এসে জনগণের বুকে লেগেছে, তাদেরকে আগামী নির্বাচনে কোনো দায়িত্বে দেখতে চাই না। কিন্তু প্রশাসনের সৎ এবং দেশপ্রেমিক অফিসার যারা আছেন, তাদেরকে আমরা কথা দিচ্ছি, তোমাদের দায়িত্ব পালনে তোমাদের হাতে হাত রেখে দেশবাসী কাজ করবে।’

জামায়াতের আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে দেশের সব কটি কার্যালয় কার্যত সীলগালা করে রাখা হয়েছিল। একমাত্র দল, যে দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। দুঃখের বিষয়, ফ্যাসিবাদ আপাতত বিদায় নিয়েছে, কিন্তু আমরা নিবন্ধনটা এখনও ফিরে পাইনি। নিবন্ধনের জন্য এখনো আদালতে লড়াই করতে হচ্ছে। এটা বাংলাদেশের জন্য লজ্জার বিষয়। অন্যায়ের কাছে ফ্যাসিবাদের কাছে মাথা নত না করার কারণে কেড়ে নেওয়া নিবন্ধনটা ফ্যাসিবাদের পরিবর্তনের সাথে ফিরিয়ে দেওয়া উচিত ছিল। তিনি অবিলম্বে প্রতিকসহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি জানান সরকারের কাছে।

এছাড়া দেশ থেকে পাচার হওয়া টাকা দেশে বিদেশে যেখানেই থাকুক জাল ফেলে ফিরিয়ে এনে সরকারি কোষাগারে জমা করার দাবি করেন জামায়াতের আমির।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গর্ভের সন্তানের স্বীকৃতি দাবিতে শাহজাদপুরে নারীর অনশন

চার দিন ধরে আনছার আলীর বাড়ির সামনে অবস্থান বরিশালের সোনিয়া সিরাজগঞ্জে প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে গর্ভের সন্তানের স্বীকৃতি ও স্ত্রীর মর্যাদার দাবিতে বরিশাল থেকে এসে চার

শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন করার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে জিয়ারত করেছেন।

ভারতের সঙ্গে তীব্র উত্তেজনার মাঝে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান

অনলাইন ডেস্ক: ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা ঘিরে ভারতের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মাঝে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। শনিবার পাকিস্তানের সামরিক বাহিনী সাড়ে

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর হাতিরঝিল থানা পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) সকালে হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা

ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র এবার ভারতীয় বিভিন্ন ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। ভারতীয় এসব সংস্থা সচেতনভাবে

শেখ হাসিনার আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা, কে জিতবেন?

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্বাচনি এলাকা গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের