নির্বাচনে পুরোপুরি লেভেল প্লেয়িং ফিল্ড আছে : প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, আমরা মনে করি খুব ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে। বর্তমানে প্রার্থীদের যাচাই-বাছাই চলছে। পুরোদমে নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি থেকে। আমরা মনে করি এখনো যথেষ্ট ভালো পরিবেশ রয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ময়মনসিংহের এবি গুহ রোডে শিববাড়ী পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। নির্বাচনের আমেজ আমরা সব জায়গায় দেখছি। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে দু-একজন দু-একটা কথা বলেন। কিন্তু আমরা দৃশ্যমান এমন কিছু দেখছি না, যে কেউ বলতে পারেন লেভেল প্লেয়িং ফিল্ড নেই। আমরা মনে করছি পুরোপুরি লেভেল প্লেয়িং ফিল্ড আছে। এটি ছোট পার্টির জন্য যে রকম বড় পার্টির জন্য একই রকম আছে।

নির্বাচন কমিশন একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে এমন অভিযোগ অনেকে করছেন সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি বলেন, কোনো দলের বা কারও প্রতি ঝুঁকে পড়েনি। বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, ঐটাকে দেখে অনেকে অন্যরকম ভাবছেন। সত্যিকার অর্থে উনি জাতীয় নেত্রী ছিলেন। উনি শুধু বিএনপির নেত্রী না। উনি সারা বাংলাদেশের নেত্রী। সেজন্য জাতীয় শোক প্রকাশ করা হয়েছে এবং অনেকে শোক বইয়ে স্বাক্ষর করে আসছেন- এটা দেখে দু-একজন এ ধরনের কথা বলছেন।,

তিনি বলেন, আমরা আবারও বলি এই নির্বাচনের আগে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড করার জন্য যা যা করণীয় সব কিছু করা হচ্ছে। কোনো ধরনের পক্ষপাতিত্ব কারো জন্য করা হয়নি। বড় দল হোক ছোট দল হোক সবার জন্য প্ল্যাটফর্ম সমান।

প্রেস সচিব আরও বলেন, বাংলাদেশ পীর-আওলীয়ার দেশ, পীর-আওলীয়ার হাত ধরে ইসলাম এসেছে। কেউ কেউ বিভিন্ন অজুহাতে মাজারে আঘাত হানছে, এসব হামলার নিন্দা জানাই। প্রায় পৌনে তিনশ বছর আগের শিববাড়ী মন্দির পরিদর্শন করেছি। এখানে বাংলাদেশের ফেমাস এ জন্য যে, এখানে যে দুর্গাপূজাটা হয় এটার পুরোটা আয়োজন করে নারীরা। এখানে পুরুষদের কোনো ধরনের ইনভলমেন্ট থাকে না।

এর আগে তিনি নগরীর বুড়া পীরের মাজার পরিদর্শনের পর গত বছর জানুয়ারি মাসে হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজারে বাৎসরিক ওরস শরিফ ও সামা কাওয়ালি চলাকালে হামলা-ভাঙচুর হওয়া মাজার পরিদর্শন করেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খাদ্য মজুদের হিড়িক, বাঙ্কারে ছুটছে সীমান্তের বাসিন্দারা

অনলাইন ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা তৃতীয় দিনে গড়িয়েছে। পাকিস্তান গতকাল রাতেও ২০টি স্থানে ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ভারত। ভারত ও

শ্রীলঙ্কার অনুসন্ধান অঞ্চলে ইরানি যুদ্ধজাহাজ ডুবি, ৩২ জন উদ্ধার

অনলাইন ডেস্ক: শ্রীলঙ্কার জলসীমার নিকটবর্তী এলাকায় ইরানের নৌবাহিনীর জাহাজ IRIS Dena ডুবে যাওয়ার ঘটনায় ৩২ জনকে উদ্ধার করেছে শ্রীলঙ্কা নৌবাহিনী। জাহাজটিতে মোট ১৮০ জন আরোহী ছিলেন

সিরাজগঞ্জ চৌহালীতে নৌপথে চাঁদা দাবির অভিযোগে শ্রমিকদের মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় নৌপথে বালুবাহী নৌযান চলাচলে চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছেন নৌযান শ্রমিক ও কর্মচারীরা। বৃহস্পতিবার বেলা ১১টার

সিরাজগঞ্জে ডাকাতি ও অটোরিকশা চুরির ঘটনায় ১০ জন গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে জামায়াত নেতার ছেলের বুকে অস্ত্র ঠেকিয়ে ডাকাতির আলোচিত ঘটনায় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা

সেনাবাহিনীর গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ফুলপুরে বাস ও সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে

রায়গঞ্জে একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদেরকে ভর্তি ফি প্রদান অনুষ্ঠান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে  এইচএসসি পর্যায়ে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে ভর্তি ফি প্রদান করা হয়েছে। সোমবার সকালে