নির্বাচনে পিআর পদ্ধতির দাবির পেছনে উদ্দেশ্য আছে: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের বাস্তবতায় পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন বাস্তবসম্মত নয়। যারা এ পদ্ধতির পক্ষে সওয়াল করছেন, তারা মূলত নির্বাচন বিলম্ব বা তা বানচাল করার উদ্দেশ্য নিয়ে এগোচ্ছেন।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ‘সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম’-কে নিয়ে আয়োজিত এক স্মারক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আয়োজনটি ছিল এনালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেইন)-এর উদ্যোগে। অনুষ্ঠানে জিয়াউর রহমানকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন, স্মারকগ্রন্থ ও ডিজিটাল আর্কাইভের মোড়ক উন্মোচন করা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, “বিএনপি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। এখন সরকারের দায়িত্ব সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা। তবে স্থানীয় নির্বাচন আয়োজনের জন্য এই সময় উপযুক্ত নয়।”

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, ‘‘এমনভাবে আলোচনা চাপিয়ে দিলে তা আর ঐকমত্য থাকে না। আমরা জাতির মঙ্গলের জন্য ইতিবাচক সংলাপের পক্ষেই আছি।’’

সংস্কার প্রক্রিয়াকে চলমান ও সময়োপযোগী উল্লেখ করে তিনি বলেন, “কেউ যেন ভবিষ্যতে এসব সংস্কার পরিবর্তন করতে না পারে—এমন ধারা সংবিধানে যুক্ত করার প্রস্তাব করা হচ্ছে। কিন্তু সংবিধান কোনো বাইবেল বা ধর্মগ্রন্থ নয়। সময় ও প্রজন্মের চাহিদা অনুযায়ী পরিবর্তনই হচ্ছে প্রকৃত সংস্কার।”

ব্যঙ্গাত্মক ভঙ্গিতে সংস্কারের নামে দীর্ঘ সময় ব্যয় নিয়ে তিনি বলেন, “আমি সংস্কৃতি উপদেষ্টাকে বলছিলাম, একটা কবিতা লিখেই ফেলেন—‘হে সংস্কার, তোমাকে পাওয়ার জন্য আর কতকাল আলোচনা চলবে, আর কত খানা-পিনা হবে!’ ”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঈদ আবদুল্লাহ। বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান, বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনি, মাহদী আমিন, চৌধুরী সায়মা ফেরদৌস, লেখক মুসা আল হাফিজ, ভয়েস ফর রিফর্ম প্ল্যাটফর্মের সহ-আহ্বায়ক ফাহিম মাশরুর এবং কবি তুহিন খান প্রমুখ।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন হেফাজতের নেতাকর্মীরা,হাটহাজারী-রাউজান সড়কে বাসচাপায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী নেতা নিহতের ঘটনায় চট্টগ্রামের হাটহাজারীতে সকাল-সন্ধ্যা অবরোধ চলছে। এতে

মুয়াজ্জিনকে মারধর করায় মসজিদ কমিটি থেকে বহিষ্কার বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুয়াজ্জিনকে মারধরের ঘটনায় মসজিদ কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে এক বিএনপি নেতাকে। বহিষ্কার জয়নাল চৌধুরী শ্রীমঙ্গল পৌর বিএনপির আহবায়ক। মঙ্গলবার সকাল

সিরাজগঞ্জে পূজামণ্ডপে পুলিশের ওপর হামলা, মামলা ১৮ জনের বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপে ডিজে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল

ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি জানিয়েছেন, তারা আগামী নির্বাচনে ঐক্য সরকার গঠনের কথা চিন্তা করছেন।

সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল হাসপাতালের সহকারী পরিচালকের বিরুদ্ধে কোয়ার্টার বরাদ্দে নানা অনিয়মের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক ডা. আনোয়ার হোসেনের বিরুদ্ধে কোয়ার্টার বরাদ্দ ও ভাড়া ব্যবস্থাপনায় নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে।

বিতর্কিত ফেসবুক স্ট্যাটাস: সহকারী সচিব তাপসী তাবাসসুম বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করায় তাপসী তাবাসসুম ঊর্মিকে সরকারি চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি লালমনিরহাট জেলা প্রশাসকের