নির্বাচনে নতুন সমীকরণ: বিএনপির প্রতিদ্বন্দ্বী জামায়াত

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতিতে নতুন সমীকরণের আভাস মিলছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় রাজনৈতিক ময়দান এখন মূলত বিএনপি ও জামায়াতকে ঘিরে আবর্তিত হচ্ছে। একসময় চারদলীয় জোটের শরিক থাকলেও এবার বিএনপির জন্য প্রধান চ্যালেঞ্জ হয়ে উঠছে জামায়াত ইসলামী।

বিএনপি এখনো দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে ভোট ও মাঠের রাজনীতিতে সক্রিয়। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেছেন, আসন্ন নির্বাচন হবে সবচেয়ে কঠিন। জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছাড়া জয়ের সুযোগ নেই। সে লক্ষ্যেই দলটি দীর্ঘমেয়াদি কর্মসূচি নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

অন্যদিকে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ, নেজামে ইসলাম পার্টি (একাংশ), বাংলাদেশ খেলাফত মজলিশ, খেলাফত মজলিশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এবি পার্টি ও গণঅধিকার পরিষদকে নিয়ে জোট বাঁধার উদ্যোগ নিয়েছে। তারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, সমান সুযোগ নিশ্চিতকরণ এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি সামনে রেখেছে। সাম্প্রতিক ডাকসু ও জাকসু নির্বাচনে ছাত্রশিবিরের সাফল্যে উজ্জীবিত হয়ে জাতীয় নির্বাচনে বড় ধরনের ফলাফলের আশা করছে জামায়াত।

বিএনপি এখন পর্যন্ত নতুন কোনো নির্বাচনি জোট ঘোষণা না দিলেও সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামীতে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকার গঠনের অঙ্গীকারের কথাও জানাচ্ছে দলটি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি ও জামায়াত মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারে। একই সঙ্গে ইসলামপন্থি দলগুলোর মধ্যে ঐক্যের সম্ভাবনা রয়েছে। তবে বিএনপির বিপরীতে বিকল্প শক্তি গড়ে উঠতে আরও সময় লাগবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ট্রাইব্যুনালে আনা হচ্ছে ১৩ সেনা কর্মকর্তাদের, র‍্যাব-বিজিবির কড়া নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-খুনের পৃথক দুই মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ। এরই মধ্যে নিরাপত্তা জোরদার

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে মন্দির পরিদর্শনে যান তিনি। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের

বঙ্গবন্ধুর ছবি রেখে আওয়ামী লীগের ধানমণ্ডি অফিস ফটকে স্লোগান

নিজস্ব প্রতিবেদক: প্রায় দেড় বছর পর আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের ফটকের সামনে জাতীয় পতাকা ও শেখ মুজিবুর রহমানের ছবি রেখে স্লোগান দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ যুব

ভারতে ২৫৭ জন করোনায় আক্রান্ত, কেরালা, দিল্লি ও মুম্বাইতে সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিভিন্ন শহরে ফের বাড়ছে কোভিড-১৯ সংক্রমণ। মে মাসে কেরালায় সর্বোচ্চ ২৭৩টি কোভিড সংক্রমণ রেকর্ড হয়েছে। দিল্লি, কর্ণাটক এবং মহারাষ্ট্র সহ একাধিক রাজ্য

কাব কার্নিভাল স্কাউটদের প্রতিভা বিকাশের একটি আদর্শ প্ল্যাটফর্ম- ইউএনও কাজিপুর

আবদুল জলিলঃ কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউট কাব এর সভাপতি দেওয়ান আকরামুল হক বলেন, “কাব কার্নিভাল কেবল বিনোদনমূলক একটি আয়োজন নয়, এটি কাব

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে ইসরাইলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। বিবিসি জানিয়েছে, ইস্পাহানের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর আকবর সালেহি