নির্বাচনে জোট না করলেও সমঝোতা হতে পারে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: সিলেটে ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী জোট গঠন করবে না বলে জানিয়েছেন সংগঠনের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘জোট গঠন না করলেও আমরা সমঝোতা করতে পারি।’ বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা জানান।

ডা. শফিকুর রহমান তৃতীয়বারের মতো জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হওয়ার পর প্রথম সিলেট যান আজ। ওসমানী বিমানবন্দরে নেতাকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানান।

পরে প্রেস ব্রিফিংয়ে জামায়াত আমির বলেন, ‘আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়বো। নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই।’

সম্প্রতি নিজের বিদেশ সফর নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘বিদেশে প্রবাসীদের সাথে সাক্ষাৎ হয়েছে। তারা তাদের বুকের উষ্ণতা ও ভালোবাসা নিয়েই এগিয়ে এসেছেন। তাদের বুকভরা ভালোবাসায় আমি আপ্লুত।’

পিআর পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, ‘বিশ্বের ১৯৩ দেশে এ পদ্ধতির চর্চা হয়। এ পদ্ধতি ফ্যাসিজম রোধ করতে পারে। পদ্ধতির বিষয়ে দেশের মানুষ বুঝতে পারলে সেটা মঙ্গল হবে। আশা করি জনগণ সেটা বুঝবে এবং তাদের জন্যই আমরা রাজনীতি করি।’

আজ সিলেট নগরীতে জেলা ও মহানগর জামায়াত আয়োজিত সাংগঠনিক কর্মসূচিতে জামায়াতের আমির অংশ নেওয়ার কথা রয়েছে। বিমানবন্দরে বিপুল সংখ্যক নেতা কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন দলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, মহানগরের আমির হাফিজ ফখরুল ইসলাম, জেলা আমির মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে উখিয়ার ক্যাম্প-১৬ এর ব্লক-ডি তে লাগা আগুনে সাড়ে চার শতাধিক বসতঘর পুড়ে

সলঙ্গায় রাস্তা বন্ধ করে বাঁশ দিয়ে বেড়া নির্মাণ, অবরুদ্ধ দুটি পরিবার

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় দুইটি পরিবারে চলাচলের রাস্তা বন্ধ করে বাঁশ দিয়ে বেড়া নির্মাণ করেছে প্রতিপক্ষ হনিফ গ্যাংয়ের সদস্যরা। এতে ভুক্তভোগী দুইটি পরিবার তিনদিন দরে

সংবাদ প্রকাশের জেরে প্রেসক্লাবে ছাত্রলীগ নেতার হামলা

নিজস্ব প্রতিবেদক: জুবায়ের আহমেদ: প্রশ্নপত্র ফাঁস চক্রের সাথে সম্পৃক্ত থেকে আলাদা অফিস নিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে চাকুরী দিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য করেন রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর!

সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: পাবনায় চাঁদাবাজির অভিযোগে দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর জামিন নামঞ্জুর হয়েছে। পরে বিচারক তাকে

জামায়াত আমিরের ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুরের অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে

রায়গঞ্জে পৈতৃক সম্পত্তি রক্ষায় অত্যাচারিত-নিপিড়ীত প্রতিবন্ধী ছেলে ও বৃদ্ধ বাবার সংবাদ সম্মেলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে পৈতৃক সম্পত্তি ও বসতবাড়ি অবৈধ দখলদারদের কবল থেকে রক্ষায় অত্যাচারিত-নিপিড়ীত এক প্রতিবন্ধী ও বৃদ্ধ বাবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার