নির্বাচনে জয় পেতে ক্লান্তিহীন পরিশ্রম দরকার: অধ্যাপক নজরুল ইসলাম

আরিফ ইসলাম সোহেল, বেলকুচি (সিরাজগঞ্জ): “আসন্ন জাতীয় নির্বাচন হবে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। বিজয়ী হতে হলে নিরলস পরিশ্রমের বিকল্প নেই।”—বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম এ মন্তব্য করেন।

শুক্রবার সকালে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী ও এনায়েতপুর) আসনের বেলকুচি অঞ্চলে ভোটকেন্দ্র কমিটির সভাপতি, সেক্রেটারি ও প্রধান পোলিং এজেন্টদের অংশগ্রহণে আয়োজিত অর্ধদিবসব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা ও শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালাটি অনুষ্ঠিত হয় বেলকুচি শ্যামকিশোর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা জামায়াত সেক্রেটারি ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন ভূঁইয়া।

প্রশিক্ষণ কর্মশালায় দারসুল কুরআন উপস্থাপন করেন উপজেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা আবুল হাশেম সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওলানা শাহীনূর আলম। তিনি বলেন, “মানুষের প্রত্যাশা জামায়াতের প্রতি বেড়েছে। এখন সময় এসেছে জনতার আস্থা ও সমর্থন ধরে রাখার।”

এছাড়াও বক্তব্য দেন—জেলা নায়েবে আমীর ও নোমিনী অধ্যক্ষ মো. আলী আলম, উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, পৌর আমীর মাওলানা গোলাম সারোয়ার, মাওলানা সাইদুল ইসলাম মোতাহার ও ডা. সেরাজুল ইসলাম প্রমুখ।

অধ্যাপক নজরুল ইসলাম আরও বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, ষড়যন্ত্র ও বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমাদের সকল পর্যায়ের দায়িত্বশীলদের প্রস্তুত থাকতে হবে। একে অন্যকে ভাই হিসেবে পাশে রেখে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।”

জেলা নোমিনী অধ্যক্ষ আলী আলম যমুনা নদীর ভাঙন রোধ, চৌহালী-বেলকুচি উপজেলার আধুনিকায়ন এবং মাদক ও বেকারমুক্ত মডেল উপজেলা গড়ার লক্ষ্যে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে গোসলে নেমে নিখোঁজ,দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে গোসলে নেমে নিখোঁজ আরো দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা তিনজনে দাঁড়িয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি), দুপুরে উপজেলার

বেলকুচিতে চিপস কিনতে গিয়ে শ্লীলতাহানির শিকার ৪র্থ শ্রেনীর ছাত্রী

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে চিপস কিনতে গিয়ে ৪র্থ শ্রেনীর ছাত্রী শ্লীলহাতানির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে ঘটনা সম্পর্কে  জানতে ছাত্রীর মা ও বাবা

পাহাড়ের পাথর খসে পড়ল বাসের ওপর, নিচে চাপা পড়ে নিহত ১৫

অনলাইন ডেস্ক: ভারতের হিমাচল প্রদেশে অতিবৃষ্টিতে পাহাড় থেকে পাথর খসে পড়ে একটি বাসের ওপর পড়েছে। এতে এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন। বাসের ভেতরে আরও

নির্বাচনে বিচারিক ক্ষমতা চায় সশস্ত্র বাহিনী

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনে বিচারিক (ম্যাজিস্ট্রেসি) ক্ষমতাসহ দায়িত্ব পালন করতে চান সশস্ত্র (সেনা, নৌ ও বিমান) বাহিনীর সদস্যরা। এর সপক্ষে তাদের যুক্তি, বিচারিক ক্ষমতাসহ

নির্বাচনে বিএনপি-জামায়াত-এনসিপি কে কত ভোট পাবে, জানা গেল জরিপ

নিজস্ব প্রতিবেদক: দেশে এই মুহূর্তে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে কোন রাজনৈতিক দল কত ভোট পাবে, এমন পরিসংখ্যান উঠে এসেছে বেসরকারি এক জরিপে।’ তাতে দেখা গেছে, বিএনপি

বাস-সিএনজি সংঘর্ষে টাঙ্গাইলে প্রাণ ঝরল ৩ জনের 

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। এতে আরও একজন আহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া