নির্বাচনে অনিয়ম হলেও মেনে নিয়েছি: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে নিজ গ্রামে ঈদের তৃতীয় দিনে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে অনিয়ম হলেও তারা তা মেনে নিয়েছেন দেশের স্বার্থে।

সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “নির্বাচন শেষ হয়েছে। অনিয়ম হলেও আমরা মেনে নিয়েছি, যেন দেশ অচল না হয়।” তিনি সতর্ক করে বলেন, সরকার সঠিক পথে না ফিরলে জনগণ তা মেনে নেবে না।

ঈদে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগের বিষয় তুলে ধরে তিনি অভিযোগ করেন, টিকিট কেনার সময় অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা, দুর্নীতি ও চাঁদাবাজির কারণে সাধারণ মানুষের ঈদের আনন্দ নষ্ট হয়েছে। অতিরিক্ত ভাড়া ফেরতের ঘোষণার সমালোচনা করে তিনি বলেন, বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়েছে—তাদের টাকা কীভাবে ফেরত দেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

সরকারকে উদ্দেশ করে তিনি আরও বলেন,সরকার যদি ঘোষণা দেয় দেশে আর চাঁদাবাজি ও জুলুম হবে না, তাহলে আমরা তাদের ইতিবাচক সব কাজে সহযোগিতা করব। তবে জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ করব।

বিরোধীদলীয় নেতার জন্য বরাদ্দকৃত সরকারি বাসভবনে না থাকার কথাও জানান তিনি। তার ভাষ্য, ওই বাসভবন রাষ্ট্রীয় প্রয়োজনে ব্যবহার করা হবে, বিশেষ করে বিদেশি অতিথিদের সঙ্গে বৈঠকের জন্য।

এদিন সকালে নিজ গ্রামের কবরস্থানে জিয়ারত শেষে তিনি স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন ও কুলাউড়া থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আল্লাহ কদরের রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পবিত্র লাইলাতুল কদর মহিমা ও বরকতময় রাত। রমজান মাসের এই রাতেই পবিত্র কুরআন অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ এ রাতকে

ইসলাহুল উম্মাহ মাদরাসার ১৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে আনন্দিত

আল আমিন হোসেন: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় ইসলাহুল উম্মাহ মাদরাসা থেকে ট্যালেন্টপুলে ৬ জন ও সাধারণ গ্রেডে ১১ জন সহ মোট ১৭

সিরাজগঞ্জে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশা জেঁকে বসেছে। সেইসঙ্গে এ বছরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ। বৃহস্প‌তিবার (২ জানুয়ারি)। বিকেলে এ

২০ বছর আগে কেন জামায়াতে যোগ দিয়েছিলেন, জানালেন কৃষ্ণ নন্দী

নিজস্ব প্রতিবেদক: খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে প্রার্থী পরিবর্তন করে এবার জামায়াতে ইসলামী প্রথমবারের মতো হিন্দু সম্প্রদায়ের নেতা কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দিয়েছে। তিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির

গরুর হাটে পকেটমারিতে ধরা ইউপি সদস্য, জনতার পিটুনি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে পকেটমারির অভিযোগে ধরা পড়েছেন এক ইউপি সদস্য। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া উপজেলার বড়হর গরুর হাটে। জানা গেছে, বুধবার

ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছিল, আমার হস্তক্ষেপে থেমে গেছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: গত বছরের মে মাসে তীব্র ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় ভারত ও পাকিস্তান। টানা চারদিন লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ যুদ্ধ থামে। মার্কিন প্রেসিডেন্ট