নির্বাচনে অংশ নেবেনা কৃষক শ্রমিক জনতালীগ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছ বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতালীগ। শনিবার (২৭ ডিসম্বর) বিকালে কৃষক শ্রমিক জনতালীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়- অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহনমূলক নির্বাচনের প্রত্যাশায় কৃষক শ্রমিক জনতালীগের জন্ম। এটি একটি গণত্রান্ত্রিক নির্বাচনমুখী দল এবং সব সময় অবাধ, নিরপেক্ষ নির্বাচন অংশ নিতে আগ্রহী। কিন্ত যেখানে সকলের অংশগ্রহণ একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন খুবই প্রয়োজন, সেখান এখনো অনেককে নির্বাচন থেকে দূরে রাখা হচ্ছে। এমতাবস্থায় একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করা যায় না। সাধারণ মানুষের মধ্যে তেমন উৎসাহ ও উদ্দীপনাও দেখা যাচ্ছে না। তাই তথাকথিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ অংশগ্রহণ করছে না।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার সাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়- গত তিন-তিনবার জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে না হয়ে পাতানো রূপ নেওয়ায় দেশের মানুষ ক্ষুব্ধ হয় ’২৪ এর জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বিগত সরকারের পতন ঘটায়। সমগ্র দেশবাসীর প্রত্যাশা একটি অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্ত অন্তর্বর্তী সরকার সার্বিকভাবে সবাইকে নিয়ে একটি নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি করতে পারেনি বরং বিগত সরকারের আমলে যা হয়েছে তার চাইতে খারাপভাবে দেশ চলছে। মানুষের জান মাল সম্পদের কোন নিরাপত্তা নেই- আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারের কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বরং নির্বাচনের সময় সরকারীভাবে অস্ত্রের অনুমোদন দিয়ে পরিস্থিতি আরো ঘোলাটে করা হচ্ছে। তাই গত ২৪ ডিসেম্বর কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিশেষ বর্ধিত সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ নির্বাচন থেকে দূরে বা বাইরে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলে নারী নির্যাতন বিরোধী আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: নিজের জন্য যুদ্ধ করি, সহিংসতা রোধে একসাথে লড়ি” এই স্লোগান সামনে রেখে নারী নির্যাতন বিরোধী আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালন করা হয়েছে। রোববার

ফাল্গুনের শেষভাগে রাজধানীতে শিলাবৃষ্টি, কয়েক দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক ফাল্গুনের শেষভাগে রাজধানী ঢাকায় শিলাবৃষ্টি হয়েছে। শুক্রবার ১৩ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। দিনভর আকাশ

যমুনা সেতু-ঢাকা মহাসড়কে সাড়ে ১৩ কিলোমিটারে যানজটের শঙ্কা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: নানা জটিলতায় আট বছরেও শেষ হয়নি এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের টাঙ্গাইল অংশের কাজ। এতে আসন্ন ঈদেও যমুনা সেতু-ঢাকা মহসড়কে

বেলকুচিতে আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান মাস্টার কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান মাস্টারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৩ নভেম্বর) বিকেলে বিস্ফোরক মামলায় তাকে বেলকুচি আমলী

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

অনলাইন ডেস্ক: সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে, এর পেছনে ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘দেশে একটি

আহত হাজারো ফিলিস্তিনি চিকিৎসার জন্য আসছে বাংলাদেশে

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনে ইসরাইলের নিষ্ঠুর হামলার ফলে আহত হাজারো ফিলিস্তিনি নাগরিক চিকিৎসার জন্য বাংলাদেশে আসবে। বাংলাদেশের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামী এবং অন্যান্য সংস্থাগুলোর যৌথ