নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত জানানোর আহ্বান অন্তর্বর্তী সরকারের প্রতি: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে (ইসি) জানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “জনগণের পক্ষে, গণতন্ত্রের স্বার্থে দ্রুত ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের পথে যেতে হবে।”

সোমবার (১৬ জুন) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক ঐক্যের আয়োজনে ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণ রাষ্ট্রের ভাবনায় জাতীয় বাজেট ২০২৫-২৬’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে যে আলোচনা হয়েছে, সেখান থেকে যে সিদ্ধান্ত এসেছে, তা দ্রুত নির্বাচন কমিশনের কাছে যথাযথ প্রক্রিয়ায় পৌঁছাতে হবে। যাতে কমিশন স্পষ্টভাবে বলতে পারে, তারা সরকারের কাছ থেকে পরামর্শমূলক বা নির্দেশনামূলক বার্তা পেয়েছে।”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের পরামর্শমূলক রায়ের ভিত্তিতে। উপদেষ্টারা মন্ত্রীর মর্যাদা ভোগ করলেও, তাদেরকে সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। সেখানে বিদেশি নাগরিকত্বসহ কিছু বিষয় স্পষ্টভাবে বিবেচনায় এসেছে।”

সংবিধান বহাল থাকা অবস্থায় এই সরকারের কার্যক্রমকে বৈধ উল্লেখ করে তিনি বলেন, “পরবর্তী নির্বাচিত সংসদে এই সরকারের রেটিফিকেশন লাগবে। সেই প্রক্রিয়া কীভাবে হবে, কোথায় হবে, তা মাথায় রেখে এগোতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আলোচনায় আরও অংশ নেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী জনশক্তি পার্টির সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এবং নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে শিক্ষিত যুবদের কর্মসংস্থানের নতুন দিগন্ত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্প

১০ মাসে আ. লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার প্রায় তিন হাজার: পুলিশ

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রায়ই ঢাকায় ঝটিকা মিছিল করছে। কখনো কখনো মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এসব

সচিবালয়ের পরিস্থিতি স্বাভাবিক, আপাতত কর্মসূচি স্থগিত

বিশেষ প্রতিনিধি: কর্মসূচি স্থগিত করে নিজ নিজ দপ্তরে কাজে যোগ দিয়েছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। বন্ধ করে দেয়া গেটগুলো খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার আবারও বিক্ষোভ করবেন বলে

চকরিয়ায় পৌরশহরের রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি: ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কক্সবাজার প্রতিনিধি: চকরিয়ায় পৌরশহরে বিভিন্ন নামি-দামি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৭ জুলাই) বিকালে চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক

বোতলকাণ্ডে আটক জবি শিক্ষার্থী, ডিবি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘বোতলকাণ্ড’ ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি সুষ্ঠু তদন্ত ছাড়া সহপাঠী ইসতিয়াককে আটকের ঘটনায় যদি কোনো ক্ষতি হয়, তাহলে

শাহজাদপুরে ফিরে এলো মওলানা ছাইফুদ্দিন এহিয়া কলেজের পরীক্ষা কেন্দ্র

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বাতিল হওয়া পরীক্ষা কেন্দ্র অবশেষে ফিরে পেল শাহজাদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মওলানা ছাইফুদ্দিন এহিয়া ডিগ্রী