নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে: উপদেষ্টা আদিলুর

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘এবার নির্বাচনে মানুষ দুটি ভোট দেবে। একটি জুলাই সনদের পক্ষে গণভোট, আরেকটি সংসদে প্রতিনিধি নির্বাচনের জন্য। এর মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে।’

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকায় প্রায় ৬১ কোটি টাকা ব্যয়ে ২০ একর জমি নিয়ে গড়ে ওঠা সম্প্রসারিত বিসিক শিল্প নগরীর প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এই উপদেষ্টা বলেন, ‘দেশের জন্য রেমিট্যান্স একটি বিরাট ব্যাপার। অন্যান্য শিল্পের ক্ষেত্রেও কাজ হচ্ছে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা দুর্বৃত্ত উদ্যোক্তারা পালিয়ে গেছে। এজন্য দেশপ্রেমিক উদ্যোক্তারা কাজ করছে না। এই দেশপ্রেমিক উদ্যোক্তাদের বিনিয়োগ বাড়াতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার।’

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যারাই দায়িত্ব পাবেন, তারাই দেশের অর্থনীতি এগিয়ে নেয়ার জন্য কাজ করে যাবেন বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী, উপদেষ্টার একান্ত সচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন, মাদারীপুরের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনীয়া, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সরদার সামচুল ইসলাম, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান এবং বিসিক শিল্প নগরীর সহকারী মহাব্যবস্থাপক জালিস মাহমুদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপি নেতার বাড়ি থেকে ইয়াবা ও ১৯ লাখ টাকা উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান নগদ টাকা ও ইয়াবা বড়ি উদ্ধার

সিরাজগঞ্জে দায়িত্ব অবহেলায় ২২ শিক্ষকের সম্মানী ভাতা বন্ধ করায় স্বচ্ছতা ফিরেছে ইসলামিক ফাউণ্ডেশনে

লুৎফর রহমান: বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে ইসলামিক ফাউণ্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধমীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সরকারের একটি

মেজর সিনহা হত্যার মূল পরিকল্পনাকারী সাবেক ওসি প্রদীপ: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার মূলহোতা হিসেবে টেকনাফ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসকে চিহ্নিত করে

চার দাবিতে সোহরাওয়ার্দীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক: নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার সকাল ৯টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ শুরু হয়। সমাবেশ

জুলাই স্মরণে বিএনপির আলোচনা সভা আজ, ভার্চুয়ালি বার্তা দেবেন খালেদা-তারেক

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী

ঐকমত্যের পথে ‘একটু ছাড়’ চাইলেন আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে আরও উদার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, “আপনারা আসছেন, আরেকটু