নির্বাচনের পর পীরগঞ্জে প্রকাশ্যে ফিরল আওয়ামী লীগ!

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা ও আইনি বিধিনিষেধ উপেক্ষা করে দীর্ঘ দেড় বছর পর প্রকাশ্যে দলীয় কার্যক্রম শুরু করেছে উপজেলা আওয়ামী লীগ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের জগথা এলাকায় ‘লিচু তলা’ হিসেবে পরিচিত আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতা-কর্মীরা।

২০২৫ সালের মে মাসে অন্তর্বর্তী সরকারের জারি করা প্রজ্ঞাপনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হলেও আজ তা অমান্য করেই এই কর্মসূচি পালন করা হয়।

আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা জগথা এলাকায় সমবেত হন। সেখানে তারা জাতীয় পতাকা ও আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করেন এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে উল্লাস প্রকাশ করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে উপজেলায় দলটির কার্যক্রম মূলত গোপনেই সীমাবদ্ধ ছিল। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আজই প্রথম তারা জনসমক্ষে কোনো কর্মসূচি পালন করল।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মন্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর, কুরবান আলী পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলাম সহ আওয়ালীগের প্রায় ২০ থেকে ২৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল জলিল বলেন, “আজ আমরা কৃষক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা মিলে নতুন করে অফিস উদ্বোধন করলাম। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে অতীতে রাজনীতি করেছে, এখন আবার নতুনভাবে সেই চর্চা শুরু করছি। আমাদের আহ্বান, সবাই পতাকাতলে সমবেত হয়ে আগামী দিনে রাজনীতিতে সক্রিয় হোন।”

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর সকল অঙ্গসংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির সভা-সমাবেশ, মিছিল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাসহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। নিষেধাজ্ঞা চলাকালীন এমন প্রকাশ্যে কার্যক্রমের বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইয়াহিয়া খানের মন্ত্রিত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করেন গোলাম আযম: আমান আযমী

ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত অধ্যাপক গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী জানিয়েছেন, ১৯৬৯ সালে ইয়াহিয়া খান ক্ষমতা গ্রহণের পর

মেঘালয় সীমান্তে ৫ বাংলাদেশি আটক, তিনজনের দাবি আ.লীগ সদস্যপদ

অনলাইন ডেস্ক: মেঘালয়ের শিলং সংলগ্ন দক্ষিণ–পশ্চিম খাসি হিলস জেলার সীমান্ত এলাকায় যৌথ অভিযানে পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও মেঘালয় পুলিশ।

পাবনার ঈশ্বরদীতে উঠান ও সরিষাক্ষেত থেকে দাদি-নাতনির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া গ্রামে বাড়ির উঠান ও পাশের সরিষাক্ষেত থেকে দাদি ও নাতনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল

দিল্লি রেলস্টেশনে পদদলিত হয়ে ৪ শিশুসহ ১৮ জন নিহত

অনলাইন ডেস্ক: মহাকুম্ভমেলাগামী ট্রেনে ওঠার সময় ভারতের নয়াদিল্লি রেলস্টেশনে পদদলিত হয়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে। নিহতদের মধ্যে ১১ জন নারী

কালিহাতীতে বাসের ধাক্কায় অটোচালকসহ দুজন নিহত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: যমুনা সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাথাইলকান্দি ২নম্বর ব্রিজের কাছে রোববার (২৩ মার্চ) সকালে হানিফ পরিবহনের বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুই

আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার বেলা পৌনে চারটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীদের নাম ঘোষণা