নির্বাচনের পরের দিন পরিবহনে চাঁদাবাজি, গণধোলাই দিল জনতা

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন শেষ হতে না হতেই সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী পরিবহনে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে চলাচলকারী কয়েকটি বাস থেকে জোরপূর্বক চাঁদা নেওয়ার সময় স্থানীয় জনতার বাধার মুখে পড়ে অভিযুক্তরা। এ সময় উত্তেজিত জনতা একজনকে ধরে গণধোলাই দেয়—ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন যুবক নিজেদের একটি রাজনৈতিক দলের কর্মী পরিচয় দিয়ে সড়কে চলাচলকারী বাস থামিয়ে চাঁদা দাবি করে।,

বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর কর্মী বলে পরিচয় দেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। সোহাগ পরিবহনের একটি বাস থেকে টাকা নেওয়ার সময় চালক ও হেলপাররা প্রতিবাদ করলে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে বাসের যাত্রীরাও নেমে এসে তাদের ধাওয়া দেন। এতে কয়েকজন পালিয়ে গেলেও একজনকে আটক করে মারধর করে জনতা।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি বলে জানায় পুলিশ। আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার রাতে গণমাধ্যমকে বলেন, ‘বাইপাইল–আবদুল্লাহপুর সড়কে চাঁদাবাজির খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

ভিডিও ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’ তিনি বলেন, এলাকার বিএনপি নেতারাও তাদের চেনেন না বলে জানিয়েছেন।

তবে এ ধরনের একটি ভিডিও ফুটেজ ভাইরাল হলে প্রশাসনের তৎপরতা বৃদ্ধি পায়। ফুটেজ দেখে চাঁদাবাজকে শনাক্ত করার চেষ্টা করা হবে বলে পুলিশ জানায়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজা সিটি দখলে পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলি মন্ত্রিসভা

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রস্তাব অনুযায়ী, সেনাবাহিনীকে শহর দখলের প্রস্তুতি নিতে

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছুটি শেষে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছুটি শেষে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতরের ছুটি শেষে

কাজিপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসের আলোচনা ও র‌্যালি

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এক

দেশের পাঁচ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক: দেশের পাঁচ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি। রোববার বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি চলছে

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চায় না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

জুলাই যোদ্ধাদের স্বীকৃতি: মাসিক ভাতা, চিকিৎসা ও পুনর্বাসন সুবিধা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্বীকৃতি দিয়ে ভাতা, চিকিৎসা ও পুনর্বাসন সুবিধার ঘোষণা দিয়েছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম সোমবার সচিবালয়ে বাসস-কে