নির্বাচনের তফসিল ঘোষণার সময় জানালেন সিইসি

নিজস্ব প্রতিবেদক: আগামী অক্টোবরেই জাতীয় নির্বাচনের সিডিউল (তফসিল) ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), এ এম এম নাসির উদ্দীন। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি।
সোমবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসব বলেন সিইসি।

জাতীয় নির্বাচনের ট্রেনে উঠেছেন কি না; সাংবাদিকদের এমন প্রশ্নে সিইসি বলেন, প্রধান উপদেষ্টা যেদিন ঘোষণা দিয়েছেন, সেদিন থেকেই আমরা জাতীয় নির্বাচন প্রস্তুতি নিয়ে কাজ করছি। তবে, জাতীয় নির্বাচনের ঘোষণা কিন্তু প্রধান উপদেষ্টা দেবেন।

তিনি বলেন, আমাদের টাইমলাইন ডিসেম্বর; এটা মাথায় রেখেই কাজ করছি। ডিসেম্বরে ভোট হলে অক্টোবরে সিডিউল ঘোষণা করতে হবে। টাইমলাইন যাতে মিস না করি, সেভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছি।

এ এম এম নাসির উদ্দীন বলেন, ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা হয়নি; আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে। আমরা আমাদের প্রস্তুতি জানিয়েছি। আমরা তাদের কাছে সহায়তা চেয়েছি। প্রার্থীর এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে সহায়তা চেয়েছি। তারা আমাদের হেল্প করতে চান, কী ধরনের সহযোগিতা লাগবে, তারা জানতে চেয়েছেন।

সিইসি আরও বলেন, তারা জানতে এসেছিলেন পার্লামেন্ট নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে, আমরা কোন পর্যায়ে আছি কী ধরনের প্রস্তুতি চলছে। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের বিষয়ে যুক্তরাজ্য আমাদের সহায়তা করতে চায়। বিদেশি পর্যবেক্ষক সম্পর্কে তারা জানতে চেয়েছেন; আমরা সব কিছু জানিয়েছি। আমরা যা কিছু করছি, জানিয়েছি। ভোটার নিবন্ধন ও পার্টির নিবন্ধন বিষয়ে আমরা জানিয়েছি। বিদেশি পর্যবেক্ষক নিয়োগের কাজ সময়মতো করবো

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাতীয় নির্বাচনে জামায়াতের চমক: প্রার্থী ৭০ শতাংশ তরুণ, ১৬ জন সাবেক শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী সব আসনে প্রার্থী ঘোষণা করেছে। এবারের প্রার্থী তালিকায় বড় ধরনের চমক হলো—তালিকায় উল্লেখযোগ্যসংখ্যক তরুণ

লিবিয়া থেকে গ্রীসগামী পথে সুনামগঞ্জের ১০ যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক লিবিয়া থেকে নৌকায় করে গ্রীসে যাওয়ার পথে সাগরে পথ হারিয়ে খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে সুনামগঞ্জের ১০ যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ২৮ মার্চ সন্ধ্যার

নোয়াখালীতে ট্রাকচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর কবিরহাটে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহতের খবর পাওয়া গেছে। এসময় আহত হয়েছেন আরও একজন।, মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে শহরে

প্রশাসনে উদ্বেগ-দুশ্চিন্তা: নির্বাচন, নিরাপত্তা ও পোস্টিং ঘিরে অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক: সামগ্রিক রাজনৈতিক অনিশ্চয়তা, নির্বাচনকালীন প্রশাসনিক দায়িত্ব, পছন্দসই পোস্টিং না পাওয়া এবং ‘দলীয় দোসর’ তকমা দেওয়ার প্রবণতা—এসব নিয়ে চরম উদ্বেগ আর অস্বস্তিতে দিন কাটাচ্ছেন

তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার

টাঙ্গাইলে সপ্তাব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানে টাঙ্গাইলে সপ্তাব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে স্থানীয়