নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৮ জানুয়ারি)। রাজধানীর আগারগাঁওয়ে বিআইসিসি কার্নিভাল হলে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত ‘শ্বেতপত্র এবং অতঃপর: অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার জাতীয় বাজেট’ শীর্ষক সিম্পোজিয়ামের শেষ অধিবেশনে এ কথা বলেন তিনি।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক রেহমান সোবহান।

ফখরুল বলেন, ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় সে ব্যাপারে আমরা চেষ্টা করবো। তবে রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়। অতীতের সব অভিজ্ঞতা আমাদের রয়েছে। সেই শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলবো।

মির্জা ফখরুল বলেন, সংস্কারের বিষয়ে ২ বছর আগেই বলেছি। এজন্য ৩১ দফা আমরা দিয়েছি। অর্থনৈতিক সংস্কার ও রাজনৈতিক সংস্কার। আমরা রাজনৈতিক সংস্কারে বেশি গুরুত্ব দিতে চাই। অনেকে এই গণঅভ্যুত্থানকে বিপ্লবের সঙ্গে তুলনা করেন। আমি বলব এটা গণঅভ্যুত্থান। এজন্য আমরা রাজনৈতিক সংস্কারের কথা বলছি।’

কী ধরনের সংস্কার হবে এ প্রসঙ্গে ফখরুল বলেন, প্রধানমন্ত্রী ২ বারের বেশি হতে পারবেন না। সংসদ দুই কক্ষ বিশিষ্ট হবে। যারা নির্বাচন করেন না কিন্তু তারা যেন দেশ চালানোয় অংশগ্রহণ করতে পারেন এ ব্যবস্থা করবো। আমরা বৈষম্য দূর করতে চেষ্টা করব। এজন্য নির্বাচনের পর আমরা জাতীয় সরকার গঠনের কথা বলেছি। দেশের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা প্রয়োজন। যেসব প্রতিষ্ঠান গণতন্ত্রের জন্য দরকার সেসব প্রতিষ্ঠানকে গত ১৫ বছরে ধ্বংস করে ফেলা হয়েছে।

ক্ষমতায় গেলে বিএনপি সংস্কার করতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, পারবো না এ কথা বলা যাবে না। আমরা জনগণের কাছে ঐক্যবদ্ধ। অনেকেই আশা করছেন ৬ মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার সব পেরে যাবে যা আসলে সম্ভব না। এজন্য আমরা নির্বাচনে বেশি জোর দিচ্ছি। আমাদের সংসদে কখনো গণতন্ত্রের চর্চা হয়নি। আমরা চেষ্টা করে দেখি পারি কি না।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাসিনার মামলার রায় লাইভ করবে রয়টার্স, দেখতে পাবে গোটা বিশ্ব

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণা হবে আজ (সোমবার)। ঐতিহাসিক এ রায় সরাসরি দেখতে পাবে

রাজশাহী কলেজে “মহাবিশ্ব ইনসান ও নামাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজ আরবি ও ইসলাম শিক্ষা বিভাগ পরিচালিত ইসলামিক কালচারাল ফোরামের আয়োজনে ” মহাবিশ্ব ইনসান ও নামাজ “শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬

রায়গঞ্জে চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চান্দাইকোনা বহুমুখী

তিন হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী আটক 

ঠাকুরগাঁও প্রতিনিধি: ৩ হাজার ১২০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকা

রুপসীতে রেমিট্যান্স সুবিধা ভোগীদের উঠান বৈঠক 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার প্রবাসী পরিবারভিত্তিক আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া এবং ব্র্যাক ব্যাংকের বিভিন্ন রেমিট্যান্সসংশ্লিষ্ট সুবিধা সম্পর্কে সচেতন করতে সিরাজগঞ্জের এনায়েতপুরের রূপসীতে

জেলখানা থেকে পালালো আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি

নিজস্ব প্রতিবেদক: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি জেলখানা থেকে পালিয়েছে। গত ৫ আগস্টের পরে এ ঘটনা ঘটলেও ৬ মাস পর