নির্বাচনের আগে রাজনৈতিক বিভক্তি তীব্র

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিভক্তি তীব্র আকার ধারণ করেছে। সরকার ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক উত্তাপ বাড়ছে।

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হয়নি। বিএনপির অবস্থান, সনদের সাংবিধানিক বিষয়গুলো পরবর্তী সংসদের মাধ্যমে সমাধান করতে হবে। অপরদিকে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ কয়েকটি দল চাইছে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হোক।

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণসহ একাধিক ইস্যুতে বিএনপির সঙ্গে মতপার্থক্য রয়ে গেছে। এ প্রেক্ষাপটে জামায়াত, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। তাদের দাবির মধ্যে রয়েছে—জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন ও রাষ্ট্রকাঠামো সংস্কারের আইনি স্বীকৃতি।

অন্যদিকে এনসিপি, এবি পার্টি ও গণঅধিকার পরিষদও পৃথক কর্মসূচি ঘোষণা করেছে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো জোটের ঘোষণা নেই, তবে বিএনপির বিপরীতে তারা একত্র হচ্ছে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

বিএনপি এসব কর্মসূচি নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। দলটির নীতিনির্ধারকরা মনে করছেন, এসব আন্দোলন সরাসরি সরকারের উদ্দেশ্যে হলেও প্রকৃত দ্বন্দ্ব মূলত বিএনপির সঙ্গেই। জুলাই সনদ, পিআর পদ্ধতি এবং জাতীয় পার্টি নিষিদ্ধকরণের মতো বিষয়ে তাদের অবস্থান ভিন্ন। বিএনপি আশঙ্কা করছে, পাল্টা কর্মসূচি দিলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে, যা নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আলোচনার মাধ্যমে সমঝোতা না হলে বিভক্তি আরও গভীর হতে পারে। এতে সম্ভাব্য সংঘাতের ঝুঁকি বাড়বে এবং নির্বাচনী পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে বাশার’স স্পেশাল ব্যাচ এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের ব্যতিক্রমী বিদায়ী অনুষ্ঠান

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ শহরের অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাশার’স স্পেশাল ব্যাচ এর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫এপ্রিল) সকালে এসএস রোডস্থ ডাব্লিউ

বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করল আদানি

ডেস্ক রিপোর্ট: কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকা ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটও চালু হয়েছে। ফলে এখন দুই ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাংলাদেশে বিদ্যুৎ

শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজ

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যার মানবতাবিরোধী অপরাধের তদন্ত রিপোর্ট আজ সোমবার চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা (আইসিটি)। চিফ প্রসিকিউটর

কুষ্টিয়ায় গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় মামলা হয়েছে৷ এ মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বামীকে মারপিট করে আটকে রেখে ওই গৃহবধূকে গণধর্ষণ

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ২২ লাখ টাকার ভারতীয় দানাদার রুপা উদ্ধার 

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে আনুমানিক ২২ লাখ টাকার ভারতীয় দানাদার রুপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৬ ব্যাটালিয়নের সদস্যরা। তবে এ ঘটনায়

শান্তি চুক্তি’ ভেঙে ফের ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: মারামারি বন্ধ ও ‘ভ্রাতৃত্ববোধ’ গড়ে তোলার লক্ষ্যে এক মাস আগে ‘শান্তিচুক্তি’ করেছিলেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তবে এর এক মাসের মাথায় আবারও