নির্বাচনি পরীক্ষায় ৭ বিষয়ে ফেল, শ্রেণিকক্ষে তালা দিলো বিএনপি নেতার ছেলে

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজে নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে ফেল করেও এসএসসি পরীক্ষায় অংশগ্রহণেরর দাবিতে স্কুলের শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করে স্কুলে তালা দিয়েছে বিএনপি নেতার ছেলে আরিফ।,

স্কুল সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে ইউনিয়ন বিএনপি নেতা আব্দল আজিজের ছেলে আরিফ স্কুলে যায়। সেখানে গিয়ে তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার জন্য শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ আরিফের কাছে জানতে চায় কয় বিষয়ে ফেল করেছে। আরিফ জানায় আমি সাত বিষয়ে ফেল করেছি।

এ সময় সে শিক্ষক কে হুমকি দিয়ে বলে আমাকে সুযোগ না দিলে যারা এক-দুই বিষয়ে ফেল করেছে তাদের কাউকে পরীক্ষার অংশগ্রহণের সুযোগ দেয়া যাবে না। সুযোগ না দিলে স্কুলে তালাবদ্ধ করে রাখবো। একথা বলেই সে স্কুলের কক্ষ তালাবদ্ধ করে ফেলে। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন শিক্ষার্থী ছিল।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ জানান, দশম শ্রেণির শিক্ষার্থী আরিফ টেস্ট পরীক্ষায় সাত বিষয়ে ফেল করায় তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়নি। এজন্য সে আজ স্কুলে এসে অসদাচরণ করে স্কুলের কক্ষ তালাবদ্ধ করে দেয়।

শিক্ষার্থী আরিফের বাবা লক্ষীপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আজিজ জানান, আমি এ বিষয়ে জানি না। আমি বিএনপির রাজনীতি করি। আমার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না।

এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম জানান, এ বিষয়ে এখনও কিছু জানি না। খোঁজ খবর নেয়া হচ্ছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঋণ কেলেঙ্কারিতে গ্রেপ্তার জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত

অনলাইন ডেস্ক: জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত

প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে আলী রীয়াজের সাবেক গাড়িচালক আটক

নিজস্ব প্রতিবেদক: প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে উপদেষ্টা পদমর্যাদার এক ব্যক্তির সাবেক গাড়িচালককে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ঢাকার পাবলিক

কার্গো কমপ্লেক্স থেকে চুরি: আনসার সদস্যদের পকেট থেকে বের হচ্ছিল একের পর এক ফোন

নিজস্ব প্রতিবেদক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে চুরি করে বের হাওয়ার সময় হাতেনাতে আটক হয়েছেন দায়িত্বরত এক আনসার সদস্য। আটক ওই আনসার সদস্য হলেন

নির্বাচনের পরের দিন পরিবহনে চাঁদাবাজি, গণধোলাই দিল জনতা

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন শেষ হতে না হতেই সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী পরিবহনে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে চলাচলকারী কয়েকটি বাস থেকে জোরপূর্বক চাঁদা নেওয়ার সময়

কামারখন্দে শিশুকে হত্যার পর বস্তাবন্দী, পলাতক সৎমা

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের কামারখন্দে হাজেরা খাতুন (৭) নামে এক শিশু কন্যাকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ বস্তাবন্দী করে খাটের নিচে লুকিয়ে রাখার ঘটনা ঘটেছে। হত্যার পর

নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ ঘোষণাকে বিএনপি স্বাগত