নির্বাচনপ্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, সমস্যা আরও বাড়বে: সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক: ভোটাধিকার নিশ্চিত করাও এখন মানবাধিকার বলে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘বর্তমান সময়ে ভোটাধিকার নিশ্চিত করা মৌলিক অধিকারের অন্যতম। যেটা আমাদের মাঝখান থেকে হারিয়ে গিয়েছিল বিগত সময়ে।’

আজ রবিবার (২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত মানবাধিকার নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য, আমাদের প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে হবে। সেই দায়িত্ব বর্তমানে অন্তর্বর্তী সরকারকে দেওয়া হয়েছে। গণতন্ত্র উত্তরণের পথ যত দীর্ঘায়িত হবে, তত বেশি বিভিন্ন রকমের অস্থির পরিস্থিতি তৈরি করার সুযোগ নিবে পতিত স্বৈরাচার এবং তার দোসররা।’

তিনি বলেন, এমন কোনও মানবাধিকার লঙ্ঘনের তরিকা বাদ ছিল না, যা আওয়ামী লীগ অনুশীলন করে নাই। বাংলাদেশে বর্বর এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আর কোথাও হয়নি। সে রকম একজন স্বৈরশাসক এবং ফ্যাসিস্ট আওয়ামী প্রধান শেখ হাসিনাকে এখনও আমরা অনুশোচনা করতে দেখি না। আওয়ামী লীগের কোনও নেতাকর্মীকে এখনো গণহত্যার দায় স্বীকার করে, ক্ষমা চেয়ে, তারপরে বাংলাদেশে রাজনীতি করবে এ কথা বলতে শুনিনি।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সামনে নিয়ে আমরা যদি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি দেশের মানুষের সামনে উপস্থাপন করতে পারি, তাহলে স্বৈরাচারের আর কখনও উন্মেষ হবে না। রাজনৈতিক সংস্কৃতি দিয়ে মানুষের সামনে বিকল্প রাজনৈতিক সংস্কৃতি উপস্থাপন করতে হবে। তাহলে অটোমেটিক বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ দূর হয়ে যাবে।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বর্তমান সময়ে ভোটাধিকার করাটাও আমাদের মানবাধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে অন্যতম। যেটা বিগত সময়ে হারিয়ে গিয়েছিল।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলে ছাত্র প্রতিনিধি পরিচয়ে আ’লীগের সাবেক এমপির বাসা জবরদখল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে ছাত্র প্রতিনিধির পরিচয় ব্যবহার করে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকট জোয়াহেরুল ইসলামর (ভিপি জোয়াহের) টাঙ্গাইল শহরের ছোটকালীবাড়িস্থ

গাজায় ত্রাণকেন্দ্রেই মৃত্যুফাঁদ, ‘ক্ষুধাকে অস্ত্র বানিয়ে’ চালানো হচ্ছে গণহত্যা

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা ৩৬০ দিন ধরে ইসরায়েলের চলমান হামলা ও অবরোধ ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে। শুধু বিমান ও স্থল হামলাই নয়,

ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে সরকারকে অসহযোগিতার হুঁশিয়ারি বিএনপির

স্টাফ রিপোর্টার: চলতি বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে বিএনপি’র পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলে জানিয়েছেন বিএনপির

হাজতে বিছানায় শুয়ে সিগারেট হাতে বিএনপি নেতা, অর্থের বিনিময়ে সুবিধা দিচ্ছেন থানার ওসি

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের গোসাইরহাটে সাজাপ্রাপ্ত আসামী বিএনপি নেতাকে গ্রেফতারের পরে থানার মধ্যে বিশেষ সুবিধা দিয়ে রাখার অভিযোগ উঠেছে গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলমের বিরুদ্ধে।, জানা গেছে,

খামেনির মৃত্যুর পর মোজতবা নতুন সুপ্রিম লিডার, মাশহাদে দাফন

অনলাইন ডেস্ক: ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর তাঁর ছেলে মোজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম Iran International।

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এনসিপি নেতারা, কে কোন আসনে

নিজস্ব প্রতিবেদক: ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এদিকে গণপরিষদ গঠনের কথা বলা হলেও দলের ৩৫ নেতা আসন গোছাচ্ছেন। এনসিপি