নির্বাচনডা হোক তোরে মাইরা ফেলামু, স্বেচ্ছাসেবক দল নেতার অডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট: এক হাজার টাকা দিবি ক্যান, যা কইছি তাই দিবি। খালি নির্বাচনডা হোক, পরে তোরে মাইরা ফেলামু; মোবাইলে বস্তির এক বাসিন্দাকে এভাবেই গালিগালাজসহ হুমকির অভিযোগ উঠেছে রুপনগর থানা স্বেচ্ছাসেবক দলের নব নির্বাচিত কমিটির যুগ্ম আহবায়ক ও ৬ নম্বর ওয়ার্ড (আঞ্চলিক) স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুন অর রশিদের বিরুদ্ধে।

রোববার (২ নভেম্বর) হারুন ও বস্তির এক বাসিন্দার অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া ওই অডিও নিয়ে রুপনগর এলাকার স্থানীয় রাজনীতিতে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেকে অভিযুক্ত ওই স্বেচ্ছাসেবক দল নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

হাতে আসা ৫১ সেকেন্ডের কল রেকর্ডে শোনা যায়, হারুন নামের ওই নেতা এক বস্তির বাসিন্দার কাছে বিদ্যুৎ বিলের টাকা চাইলে সে ১ হাজার টাকার বেশি দিতে রাজি না হলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ মেরে ফেলার হুমকি দেন হারুন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর ৬ নম্বর টু ব্লক বস্তিতে হারুনের কয়েকশো অবৈধ বিদ্যুৎ সংযোগ রয়েছে। ওই অবৈধ সংযোগ দিয়ে বস্তিবাসীর কাছ থেকে মাসিক বিদ্যুৎ বিলের টাকা আদায় করেন হারুন। প্রায় ২ মাস আগে ওই বস্তিতে ডেসকো অভিযান চালিয়ে হারুনের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির মামলা হয়। মামলায় ১৩ লাখ টাকা জরিমানা ধার্য করে ডেসকো। ওই মামলার টাকা জোগাড় করতে টু ব্লক বস্তির এক বাসিন্দার কাছে বিদ্যুৎ বিলের টাকা চান হারুন। ওই ব্যক্তি হারুনের চাহিদা মাফিক টাকা দিতে রাজি না হওয়ায় নির্বাচনের পর তাকে ফেরে ফেলার হুমকি দেওয়া হয়।

এ ব্যাপারে জানতে চাইলে স্বেচ্ছাসেবক দল নেতা হারুন বলেন, আমি বস্তিতে বিদ্যুতের সংযোগ দিয়ে ১৩ লাখ টাকার মামলা খাইছি। আমি রাগের মাথায় কথাগুলো বলছি। ওরা যদি টাকা ঠিকমতো না দেয় তাহলে আমি কি গায়ের রক্ত বেচে বিদ্যুতের লাইন চালাবো।

এ ব্যাপারে জানতে চাইলে রুপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাজেদুল আলম টুটুল বলেন, অডিওটা আমিও শুনেছি। তার অপকর্মের দায় সংগঠন নিবে না। এখানে আমাদের অভিভাবক আমিনুল হক ভাই আছেন, তিনি যা সিদ্ধান্ত নিবেন তাই হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুদকের মামলায় শেখ হাসিনা-রেহানা-টিউলিপসহ ১৭ জনের রায় সোমবার

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট

উল্লাপাড়ায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় যেন পুকুরে পরিণত

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ার প্রাণকেন্দ্রে অবস্থিত ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নামেই মডেল, বাস্তবে এর চিত্র সম্পূর্ণ ভিন্ন। টানা কয়েকদিনের ভারী বর্ষণে বিদ্যালয়ের পুরো

নির্বাচন কে করবেন কে করবেন না তা ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নারায়ণগঞ্জে যিনি নির্বাচন করবেন না, সেটা তার ব্যক্তিগত ইচ্ছা। কে নির্বাচন করবে, কে নির্বাচন করবে

শিশু সন্তানের সামনে ওসিকে ব্যাপক মারধর ও লাঞ্ছিত! 

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক এক ওসিকে (বর্তমানে কুমিল্লা সিআইডিতে কর্মরত) তার শিশু সন্তানের সামনে ব্যাপক মারধর ও লাঞ্ছিত করেছেন বিএনপি এবং স্বেচ্ছাসেবক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মোদিকে ‘অনুপ্রবেশকারী’ বলার মন্তব্য নিয়ে বিতর্ক

অনলাইন ডেস্ক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদুল ফিতরের এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘সবচেয়ে বড় অনুপ্রবেশকারী’ বলে মন্তব্য করেছেন। শনিবার কলকাতার রেড রোডে

নির্বাচনি পরীক্ষায় ৭ বিষয়ে ফেল, শ্রেণিকক্ষে তালা দিলো বিএনপি নেতার ছেলে

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজে নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে ফেল করেও এসএসসি পরীক্ষায় অংশগ্রহণেরর দাবিতে স্কুলের শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করে স্কুলে তালা