নির্ধারিত তালিকায় নেই বলে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া যায়নি: সিইসি

ডেস্ক রিপোর্ট: নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) তাদের প্রত্যাশিত প্রতীক না দেওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আমাদের নির্ধারিত তালিকায় এনসিপির দাবি করা প্রতীকটি না থাকায় কমিশন সেটি দিতে পারেনি।’ তবে কমিশন চাইলে প্রতীক কমাতে ও বাড়াতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

রোববার নগরের সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের আইনশৃঙ্খলাবাহিনী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, ‘যখন কোনো দল নিবন্ধিত হয়, তখন তাকে আমাদের নির্ধারিত প্রতীকের তালিকা থেকেই একটি প্রতীক নিতে হয়। এনসিপি যেটি চেয়েছিল, সেটা তালিকাভুক্ত ছিল না। এজন্য আমরা সেটি দিতে পারিনি।’

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘নির্বাচন কমিশন যে তালিকা অনুযায়ী প্রতীক বরাদ্দ দেয়, সেটির বাইরে কোনো প্রতীক দেওয়ার বিধান নেই। আমরা কখনও তালিকার বাইরে কাউকে দেইনি।’

তবে তিনি ইঙ্গিত দেন, প্রয়োজনে প্রতীকের তালিকা বাড়ানোর ক্ষমতা কমিশনের রয়েছে। এ বিষয়ে সিইসি বলেন, ‘কমিশন চাইলে প্রতীকের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে। কিন্তু এনসিপির প্রতীক সংক্রান্ত বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

কমিশনের অবস্থান স্পষ্ট জানিয়ে সিইসি বলেন, ‘এটা কমিশনের নীতিগত সিদ্ধান্ত নয় যে কাউকে বঞ্চিত করতে চাই। বরং নির্বাচন প্রক্রিয়াকে নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ রাখতেই আমরা তালিকাভুক্ত প্রতীক ছাড়া কোনো নতুন প্রতীক অনুমোদন দেইনি।’

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমি মনে করি না এনসিপি বা কোনো রাজনৈতিক দল গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করবে। এনসিপির নেতারা দেশপ্রেমিক। গণতন্ত্রের জন্য তাদের ছেলেরা প্রাণ দিয়েছে। চব্বিশের অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। তারা গণতন্ত্রের পথে বাধা হবে না। রাজনীতিতে কোনো অবস্থানই চূড়ান্ত নয়, আশা করছি তারা শেষ পর্যন্ত ইতিবাচক অবস্থানে আসবেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মেজর সিনহা হত্যায় সাবেক ওসি প্রদীপের ফাঁসির তারিখ ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক: মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ অবিলম্বে ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।

টাঙ্গাইলে হেযবুত তওহীদের রাষ্ট্রসংস্কার প্রস্তাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে হেযবুত তওহীদের রাষ্ট্রসংস্কার প্রস্তাবনার অংশ হিসেবে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা’ বিষয়ক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের

নির্বাহীর যোগসাজশে অনুপস্থিত থেকে দশ মাসের বেতন উত্তোলনের অভিযোগ সুপার আনছারীর বিরুদ্ধে

নজরুল ইসলাম: ৫ আগস্ট পরবর্তী সময়ে প্রতিষ্ঠানে অনুপস্থিত থেকেও পুরো ১০ মাসের বেতন উত্তোলনের অভিযোগ উঠেছে উল্লাপাড়ার এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। উৎকোচের বিনিময়ে স্থানীয় প্রভাবশালীদের

খোকশাবাড়ী যুব সমাজের উদ্যোগে রাস্তা চলাচলের জায়গা দখলমুক্ত

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের খোকশাবাড়ী ইউনিয়নের বানিয়াগাঁতী গ্রামের আমির হোসেন ও সাবেক ইউপি সদস্য গোলাম মওলা দেয়াল তুলে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা নিরসনে নুর মোহাম্মাদ, জাহাঙ্গীর আলমও

জাতিসংঘ সাধারণ পরিষদে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ইউনূস

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। বাংলাদেশ সময় রাত ১১টা থেকে ১২টার

শিয়ালকোল ইউনিয়নের ১নং ওয়ার্ড সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের অংশগ্রহণে রোববার (২০ জুলাই) বিকেলে এলজিইডি অফিস সংলগ্ন