নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি দিয়ে শতমূল এগ্রোর নতুন শাখা উদ্বোধন

অনলাইন ডেস্ক: ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে রাজধানীর বনশ্রী এলাকায় নতুন শাখা উদ্বোধন করেছে শতমূল এগ্রো। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে অতিথিদের জন্য ইফতারের আয়োজন করে প্রতিষ্ঠানটি।

বর্তমান সময়ে বিশুদ্ধ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অসাধু ব্যবসায়ীদের কারণে অনেক ক্ষেত্রেই নিরাপদ খাদ্য পাওয়া কঠিন হয়ে পড়ে। এই বাস্তবতা বিবেচনায় রেখে ২০১৬ সালে যাত্রা শুরু করে শতমূল এগ্রো।

এরই ধারাবাহিকতায় রাজধানীর বনশ্রী সি ব্লকের ১২ নম্বর সড়কে নতুন শাখা চালু করেছে প্রতিষ্ঠানটি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান রেজাউল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে তাদের নিজস্ব চাল, সরিষা, মসলা ও হার্বস ভাঙানোর মিল রয়েছে। এ ছাড়া রয়েছে ঘি ও সেমাই তৈরির কারখানা। মাংস উৎপাদনের জন্য গবাদিপশু এবং হাঁস-মুরগির খামারও রয়েছে। এ ছাড়া বর্তমানে বনশ্রী ডি ব্লকের ৯ নম্বর সড়ক ও জি ব্লকের ৪ নম্বর সড়কে প্রতিষ্ঠানটির আরও দুটি শাখা রয়েছে।

প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো বিশ্বমানের উৎপাদন প্রক্রিয়া ও মাননিয়ন্ত্রিত প্রসেসিং প্লান্টের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন আরও বিস্তৃত করা। পাশাপাশি প্রাকৃতিক স্বাদের নিরাপদ খাদ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া তাদের অন্যতম উদ্দেশ্য।

সংশ্লিষ্টরা জানান, মাঠ পর্যায় থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য সংগ্রহ করে অর্গানিক খাদ্য সরবরাহ করা হচ্ছে। এ উদ্যোগের কারণে ভোক্তাদের কাছ থেকেও ভালো সাড়া পাচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রেজাউল ইসলাম বলেন, ভেজালমুক্ত, স্বচ্ছ ও খাঁটি খাদ্যপণ্য ভোক্তার কাছে পৌঁছে দেওয়াই তাদের প্রধান লক্ষ্য। এই লক্ষ্য সামনে রেখে মান বজায় রেখে নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহে কাজ করে যাচ্ছে শতমূল এগ্রো।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিতর্কিত ফেসবুক স্ট্যাটাস: সহকারী সচিব তাপসী তাবাসসুম বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করায় তাপসী তাবাসসুম ঊর্মিকে সরকারি চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি লালমনিরহাট জেলা প্রশাসকের

টিউলিপ-শেখ হাসিনা-শেখ রেহানাসহ ৭ জনের ব্যাংক অ্যাকাউন্ট তলব

বিশেষ প্রতিনিধি: টিউলিপ সিদ্দিক, তার বোন আজমিনা সিদ্দিকসহ শেখ হাসিনা পরিবারের ৭ জনের ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। টিউলিপের বিরুদ্ধে যুক্তরাজ্যে

রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় দাসের জামিন প্রশ্নে যে রুল জারি করল হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। চিন্ময় দাসের জামিন আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (৪

গণত্রান্ত্রিক প্রক্রিয়া চলমান রাখতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, গণত্রান্তিক প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলমান রাখতে হবে- এই দেশটি আমাদের সকলের, সকলে মিলেই উন্নত বাংলাদেশ গড়ে

টাঙ্গাইলে বিএনপির ঈদ সামগ্রী বিতরণ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল শহরের ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে স্থানীয় অসহায় মেহনতী মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে পণ্য সামগ্রী

বিস্ফোরক মামলায় বিডিআর সদস্যদের সাক্ষ্যগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকার পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় সাবেক বিডিআর সদস্যদের সাক্ষ্যগ্রহণ চলছে। সোমবার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে এই