নিরাপত্তা ইস্যুতে ঢাকায় বাতিল হচ্ছে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: মাঠের ক্রিকেট গড়ানো নিয়ে সংশয় নেই। সবকিছু ঠিক থাকলে বেঁধে দেয়া সময় অনুযায়ী, অর্থ্যাৎ আগামী ২৬ ডিসেম্বর থেকেই পুণ্যভূমি সিলেটে শুরু হবে বিপিএলের এবারের আসর।

কিন্তু সংশয় দেখা দিয়েছে বিপিএলের উদ্বোধন নিয়ে। আগামী ২৪ ডিসেম্বর মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে এবারেরর বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল; কিন্তু সে অনুষ্ঠান নিয়ে জেগেছে সংশয়। সংশয় বলা সম্ভবত কম বলা হলো, উদ্বোধনী অনুষ্ঠানটাই বাতিলের পথে।

বিপিএলল গভর্নিং কাউন্সিল সূত্রে জানা গেছে খবর। বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সম্ভবত বাতিল হতে যাচ্ছে ২৪ ডিসেম্বর ঢাকার উদ্বোধনী অনুষ্ঠান।

এমন কি হলো যে, হঠাৎ বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান একদম বাতিল হতে যাচ্ছে? মূলতঃ আগামী ২৫ ডিসেম্বর, প্রায় দেড়যুগ পর আবার বাংলাদেশে ফিরবেন বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

ধারণা করা হচ্ছে, তার ফেরা উপলক্ষে রাজধানী ঢাকা তথা বিমান বন্দরে স্মরণাতীতকালের বৃহত্তম লোক সমাবেশ ঘটতে যাচ্ছে। সে সংখ্যা ২০ লাখও ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ওই বিশাল সংখ্যক মানুষ রাজধানীতে আসলে একটা বিরাট গণ-জমায়েত হবে। পুলিশ , সেনাবাহিনী, বর্ডার গার্ড রেজিমেন্ট, র‌্যাব, আনসারসহ সকল নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থা ওই বিরাট সমাবেশের নিরাপত্তা প্রদানের কাজে ব্যস্ত থাকবে।

বিসিবির এক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২৪ ডিসেম্বর সন্ধ্যা ও রাতে শেরে বাংলা স্টেডিয়ামে বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে নামী তারকা ও শিল্পীদের অংশগ্রহণের কথা রয়েছে, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টে নিরাপত্তা দিতে অপারগতা প্রকাশ করেছে।

বিসিবি ও বিপিএলের এক শীর্ষ কর্মকর্তা জানান, যেখানে রাজধানীর বাইরে থেকে লাখ লাখ মানুষের সমাগম ঘটবে, সেখানে আমাদের বিসিবি তথা বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে নিরাপত্তা দেয়া সম্ভব নয়। তাই আমরা (বিসিবি) ২৪ ডিসেম্বরের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান না করার কথাই ভাবছি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সৌদিতে ১৯ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি সরকার গত ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ১৯ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। দেশটির সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ অভিযানে এসব

কৃষকলীগ নেতা এখন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক!

নিজস্ব প্রতিবেদক: গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির নেতাকর্মীরা দেশ ছেড়েছেন আবার কেউ গা ঢাকা দিয়েছেন। কেউ আবার লেবাস পাল্টে ভিড়ছেন অন্য

স্যারের সাথে গোপন সম্পর্ক তাই পরীক্ষা ছাড়াই ছাত্রলীগ নেত্রীকে পাস করে দিয়েছেন

নিজস্ব প্রতিবেদক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সুরাইয়া ইয়াসমিন ঐশী পরীক্ষায় অংশগ্রহণ ছাড়াই পাস করেছেন বলে

ফেব্রুয়ারির নির্বাচনকে ইতিহাসের সেরা বানাতে চায় সরকার: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: ফেব্রুয়ারির নির্বাচন যেন ইতিহাসের সেরা নির্বাচন হয় সেই প্রত‍্যাশা ও প্রার্থনা করতে বৌদ্ধধর্ম সম্প্রদায়ের জনগোষ্ঠিকে আহবান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।, শুক্রবার

অন্তর্বর্তী সরকারের সময়েও উদ্বেগজনক হারে বাড়ছে খুন

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতার পালাবদল, রাজনৈতিক পটপরিবর্তন কিংবা প্রশাসনিক পুনর্বিন্যাস—কোনোটিই দেশে ধারাবাহিক হত্যাকাণ্ডের প্রবণতা থামাতে পারেনি। ২০২৪ সালের ৫ আগস্টের আগের বছরগুলোতে যেভাবে খুনের ঘটনা ঘটেছে, অন্তর্বর্তী

ভারতকে কোনো ছাড় দেয়া হবে না: বিজিবি মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানিয়েছেন ভারতের সঙ্গে যেসব বিষয়ে বাংলাদেশ বঞ্চিত হয়েছে বলে মনে করে, সেসব ক্ষেত্রে