নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক: নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের (এএইচসিআই) সামনে ঘটে যাওয়া নিরাপত্তাজনিত ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আইভিএসি চট্টগ্রামের মাধ্যমে ভারতীয় ভিসা কার্যক্রম স্থগিত থাকবে।

এতে আরও বলা হয়, সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর ভিসা কেন্দ্র পুনরায় চালু করার বিষয়ে পরবর্তী সময়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।

গত ১৮ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ করেন একদল মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় এবং কয়েকজনকে আটক করে।

ঘটনার পর থেকেই ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নারীদের শিক্ষা থেকে বিরত রাখা ইসলামসম্মত নয়: ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, প্রতিবেশী আফগানিস্তানে নারীদের শিক্ষা গ্রহণ থেকে বিরত রাখা ইসলামসম্মত নয়। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, তালেবান সরকারকে পাকিস্তানের স্বীকৃতি

বাগেরহাটে দুপক্ষের বিরোধে ৮ বাড়িতে আগুন, আহত ৫

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজ দলের আট সদস্যের বাড়িতে আগুন দিয়েছে প্রতিপক্ষরা। হামলা-পাল্টা হামলায় নারী-শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি)।

মহার্ঘ ভাতায় বাড়তি ব্যয় সাত হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার। সাড়ে ১৪ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন ১০ শতাংশ

বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের শংকরপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন (৫৫) নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক

আসুন ঐক্যবদ্ধ হয়ে দেশটা গড়ে তুলি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমাদের নতুন করে একটা সুযোগ সৃষ্টি হয়েছে। আসুন সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে গড়ে তুলি। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়ামে এক

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভায় এ তথ্য জানিয়েছে। জাতীয় চাঁদ