নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জামায়াতের গণমিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: জুলাই বর্ষপূর্তি এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির দাবিতে সিরাজগঞ্জের কাজিপুরে জামায়াতে ইসলামী গণমিছিল করেছে। বৃহস্পতিবার বেলা ১১টায় এ উপলক্ষে উপজেলার মেঘাই পুরাতন বাজারে অবস্থিত মডেল মসজিদ থেকে একটি মিছিল বের হয়ে আলমপুর চৌরাস্তায় এসে পৌঁছে।

পরে আলমপুর চৌরাস্তা গোল চত্বরে একটি আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের জেলা আমির মাওলানা শাহীনুর আলম। এসময় তিনি বলেন, সব দলই সংস্কার চায়, শুধু দু-একটি দল ছাড়া। জুলাই আন্দোলন শুরু করেছিল ছাত্ররা। পরে আমরা অন্যান্য রাজনৈতিক দল একত্রিত হয়ে তাদের সাথে আন্দোলন করে সফলতা পাই।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, জুলাই সনদকে সংবিধানে যুক্ত করতে হবে অনতিবিলম্বে। পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। সবাইকে সমান সুযোগ দিয়ে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যারা খুন করেছে সঠিক তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলটির কাজিপুর উপজেলা শাখার আমির মোহাম্মদ জাহিদুল ইসলাম তালুকদার।

কাজিপুর উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক আরমান হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দলটির সিরাজগঞ্জ জেলা শাখার নায়েবে আমির মাওলানা মো. আব্দুস সালাম, সিরাজগঞ্জ জেলার আদর্শ শিক্ষক পরিষদের কলেজ শাখার সভাপতি অধ্যক্ষ হাসান মনসুর মিলন, কাজিপুর উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা মো. শাহিনুর আলম প্রমুখ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে মানসম্মত শিক্ষার উন্নয়নে পার্টনার স্কুলের মতবিনিময় সভা 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুডনেইবারস্ বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে মানসম্মত শিক্ষার উন্নয়নে পার্টনার স্কুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার (২১ আগস্ট) বিকেলে গুডনেইবারস্ বাংলাদেশ

আ. লীগকে নির্বাচনে আনতে ইউনূসের ওপর ব্রিটেন-ভারতের চাপ বাড়ছে: মোস্তফা ফিরোজ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূস ব্রিটিশ এক মন্ত্রীকে সরাসরি জানিয়েছেন—আওয়ামী লীগ এখন নির্বাচনে অংশ নিতে পারবে না, কারণ তাদের কোনো নিবন্ধন নেই এবং দলের বিরুদ্ধে

ঝিকরগাছার শিমুলিয়া ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প

যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নে শহীদ জাবির আল-আমিন স্মৃতি সংসদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টায় মোকামতলা দাখিল

ডিআইজি কার্যালয়ের সামনে এনসিপি ও ছাত্রদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: পটিয়ায় শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবকে পিটিয়ে হত্যার পর অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এমনকি তার লাশে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এ ঘটনার

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছররা গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার (২৪ মে) দিবাগত রাত দেড়টার দিকে