নিম্নমানের কাগজে ছাপা ১৫ লাখ পাঠ্যবই বিতরণ, জড়িত ২৯ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: চলতি শিক্ষাবর্ষে সরকারি নিয়ম ভেঙে ১৫ লাখের বেশি নিম্নমানের পাঠ্যবই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। এসব বই ছাপায় জড়িত রয়েছে ২৯টি মুদ্রণকারী প্রতিষ্ঠান। বইগুলোতে দরপত্রের শর্ত অনুযায়ী নির্ধারিত মানের কাগজ ব্যবহার করা হয়নি। বিষয়টি ধরা পড়ে এনসিটিবির নিয়োগকৃত প্রতিষ্ঠান ‘হাই-টেক সার্ভে অ্যান্ড ইন্সপেকশন সার্ভিস বিডি’র প্রতিবেদনে।

প্রতিবেদন অনুযায়ী, বই ছাপার জন্য নির্ধারিত ছিল ৮০ জিএসএম কাগজ, কিন্তু ছাপা হয়েছে ৫৬ থেকে ৭৫ জিএসএমের পাতলা কাগজে। মুদ্রণ ও বাঁধাইতেও দেখা গেছে অসংগতি। রিপোর্টটি ১৮ জুন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) জমা দেওয়া হয়।

সবচেয়ে বেশি নিম্নমানের বই ছেপেছে অ্যারিস্ট্রোক্রেট সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড—২ লাখ ৪০ হাজার ৬৪২ কপি। এরপর রয়েছে পাঞ্জেরি প্রিন্টার্স (১,৯৯,৮৫১ কপি), লেটার অ্যান্ড কালার (১,১৭,৯৩৪), মাস্টার সিমেক্স পেপার লি. (৯৫,১৬৯), এবং নাহার প্রিন্টার্স (৮৯,৪০০)।

বাকি প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:

আমাজন প্রেস (৭১,০০০), টাঙ্গাইল অফসেট প্রেস (৫৭,৮২৭), বর্ণমালা প্রেস (৪৪,১৫০), দিগন্ত অফসেট (৪৪,৬২৩), রেদওয়ানিয়া প্রেস (৪৫,৪২১), দ্য গুডলাক প্রিন্টার্স (৩০,৬৭৬), সুবর্ণা প্রিন্টার্স (২৯,৭৫৫), নাইমা আর্ট প্রিন্টার্স (৩৫,০০০)।

এই বছরের জন্য মোট সাড়ে ৩৯ কোটির বেশি বই ছাপানো ও বিতরণ করা হয়েছে চার কোটির মতো শিক্ষার্থীর মধ্যে। ব্যয় হয়েছে ১ হাজার ৭৫০ কোটি টাকা। এ কাজ পেয়েছে ১১৬টি প্রতিষ্ঠান।

এনসিটিবির বিতরণ নিয়ন্ত্রক মো. হাফিজুর রহমান জানান, যেসব প্রতিষ্ঠান মানসম্পন্ন বই সরবরাহে ব্যর্থ হয়েছে, তাদের চিঠি দিয়ে রিপ্লেসমেন্টের নির্দেশ দেওয়া হয়েছে। তা না হলে জামানতের ২০ শতাংশ কেটে নেওয়া হবে।

তবে কয়েকটি প্রতিষ্ঠান প্রতিবেদনের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা দাবি করছে, প্রকৃত নমুনা সংগ্রহ ও বিশ্লেষণ হয়নি। এনসিটিবির কিছু কর্মকর্তাও মান যাচাইকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন।

এ বিষয়ে এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক রবিউল কবীর চৌধুরী বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভালো মানের কাগজে বই ছাপিয়ে পুনরায় সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে তাদের অর্থ কর্তনের পাশাপাশি অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালকদের কর্মবিরতি, মহাসড়কে অবরোধে ভোগান্তি চরমে

দেলোয়ার হোসাইন মাহদী, ব্রাহ্মণবাড়িয়া: ট্রাফিক পুলিশের হয়রানি, অতিরিক্ত অর্থ আদায়, বিনা কারণে যানবাহন জব্দ ও লাইসেন্স ইস্যুতে দুর্নীতির অভিযোগে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন

ইসলামী আন্দোলনের এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহ্ নুরুল কবীর শাহিনের চাঁদাবাজির একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে

বেলকুচির সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বুধবার (৬ আগস্ট) সকালে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক

‘আমার মা মারা গেছে, কাল মেজবান, আমাকে এখন ধইরেন না ভাই’

কক্সবাজার প্রতিনিধি: পুলিশ দেখেই দৌড় দিয়েছিলেন ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক ওরফে বাবুল (৪২)। গ্রেপ্তার এড়াতে সামনে পুকুর দেখে সেখানেই ঝাঁপ দেন তিনি। এরপর পুকুরে

ভারতে কাপড় খুলে ধর্ম নিশ্চিতের পর মুসলিম কৃষককে হত্যা

অনলাইন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের হেফাজতে এক মুসলিম কৃষকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে ২৪ বছর বয়সী কৃষক জাহানুর

ছাত্রদল সম্পাদকের প্রশ্নের ‘কড়া’ জবাব দিলেন হাসনাত

নিজস্ব প্রতিবেদক: ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের করা প্রশ্নের কড়া জবাব দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ। বুধবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক