নিজ বাসা থেকে হিজড়া শিলার গলা কাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায়া হিজড়া সম্প্রদায়ের শিলা নামের একজনের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। মো. সাইফুল ইসলাম সোহাগ।

হিজড়া শিলার বাবার বাড়ি চট্টগ্রামের হাটহাজারিতে। তিনি উপজেলায় হিজড়া সম্প্রদায়ের প্রধান হিসেবে পরিচিত ছিলেন। শিলা কাউখালীর স্থানীয় এক যুবককে বিয়ে করেন। কিন্তু ওই যুবক মাদকাসক্ত। তাদের মধ্যে বনিবনা না হওয়ায় শিলা বিবাহবিচ্ছেদের জন্য আদালতের দ্বারস্থ হন।

ওসি সাইফুল ইসলাম সোহাগ বলেন, শিলা নামের একজনের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। আমরা বেশ কিছু আলামত জব্দ করেছি। তার গলা ও পেটে ধারালো কিছু দিয়ে কাটার আলামত পাওয়া গেছে।

প্রাথমিক তদন্ত ও আইনি কাজ শেষে তার লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভূঞাপুরে সুজনের শরীরে জুলাই বিপ্লবের ৩শ স্প্রিন্টার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে জুলাই বিপ্লবের ৩শ স্প্রিন্টার শরীরে বহন করে মানবেতর জীবন যাপন করছেন সুজন (৪৪)। সুজন উপজেলার আকালু গ্রামের মৃত আনছার আলীর

ঈদের দ্বিতীয় দিনেও কমলাপুরে যাত্রীর চাপ, বাড়তি কোচেও সামাল দিতে হিমশিম

নিজস্ব প্রতিবেদক ঈদুল ফিতরের দ্বিতীয় দিনেও রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘরমুখী মানুষের ভিড় ছিল উপচে পড়ার মতো। ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেনগুলোতে ধারণক্ষমতার তুলনায় যাত্রীর

ভারত-পাকিস্তান সংঘাত-আমাদের ভাবার বিষয় নয়: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে হামলা-পাল্টা হামলায় বাড়ছে বৃহত্তর সংঘাতের ঝুঁকি। এমন অবস্থায় দেশ দুটির মধ্যকার সংঘাত “আমাদের কোনও বিষয় নয়” বলে জানিয়েছে মার্কিন

ভারতের ওপর পরমাণু হামলার দ্বারপ্রান্তে পাকিস্তান: শেহবাজ শরীফের স্পষ্ট ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে ১৯ দিনের ভয়াবহ সংঘাতে পরমাণু যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছিল। এবার সেই সময়কার এক ভয়ঙ্কর সম্ভাবনার ইঙ্গিত

ফেসবুক লাইভে এসে থানার ওসিকে পেটানোর হুমকি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে ফেসবুক লাইভে এসে থানার এক ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পেটানোর হুমকি দিয়েছেন সন্ত্রাসী সাজ্জাদ হোসেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১০টা ৩৯ মিনিটে নিজের

খালেদা জিয়া: সাদামাটা গৃহবধূ থেকে গণতন্ত্রের আপসহীন নেত্রী

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ বর্ণাঢ্য জীবন শেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায়