নিজ দেশের শিখ সম্প্রদায়ের ওপর ব্যালিস্টিক মিসাইল ছুড়লো ভারত

অনলাইন ডেস্ক: পাকিস্তানের ডিজিএফআইর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, শুক্রবার মধ্যরাতে ভারত ছয়টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। তবে এসব মিসাইল তাদের নিজ রাজ্য পাঞ্জাবে পড়েছে। ভারত ইচ্ছাকৃত পাঞ্জাবের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের ওপর মিসাইলগুলো ছুড়েছে।

মধ্যরাতে তার এমন অভিযোগের পর ভারতের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। মঙ্গলবার পাকিস্তানের আজাদ কাশ্মির ও অন্যান্য জায়গায় মিসাইল ছুড়েছিল ভারত। ওই হামলার পরপরই সবার আগে এ খবর জানান পাকিস্তানের ডিজিএফআইয় মহাপরিচালক। অবশ্য পরে ভারত মিসাইল ছোড়ার সত্যতা স্বীকার করে।,

আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারত পাঞ্জাবের ঝালান্দার বিভাগের অদমপুর থেকে ব্যালিস্টিক মিসাইলগুলো ছোড়ে। এর মধ্যে একটি অদমপুরে আঘাত হানে। আর বাকি পাঁচটি পড়ে পাঞ্জাবের অমৃতসরে।

তার অভিযোগ, নিজ দেশের শিখ সম্প্রদায়কে লক্ষ্য করে মিসাইলগুলো ছুড়েছে ভারত।

আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারত পরিকল্পনা মতো শিখ সম্প্রদায়ের মানুষের ওপর হামলা চালাচ্ছে। শিখ ও সংখ্যালঘুদের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে। এরা শিকার হচ্ছে ভারতের অভ্যন্তরীণ ষড়যন্ত্রের।

তিনি আরও বলেন, এটি অবাক করার মতো ঘটনা। সর্বোচ্চ পর্যায় থেকে উসকানিমূলক কাজ। ভারত এখন নিজ দেশের জনগণের ওপর ব্যালিস্টিক মিসাইল ছোড়া শুরু করেছে।

এর আগে অমৃতসরে গভীর রাতে সতর্কতা সাইরেন বেজে ওঠে। তখন সেখানকার বিভাগীয় কমিশনার সবাইকে ব্ল্যাকআউট নিশ্চিত করার অনুরোধ জানান।

সূত্র : দ্য ডন, রয়টার্স।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক: জারি করা হয়েছে। পাশাপাশি সাতটি দেশের নাগরিকদের জন্য অতিরিক্ত ভ্রমণের ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার হোয়াইট হাউসের বরাদ দিয়ে আল জাজিরা এতথ্য

দেশে আরও ১০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে কারও মৃত্যু হয়নি। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হয়েছে। রোববার সকাল ৯টা ১০ মিনিটে শুরু হয়ে এ

জাজিরায় ৫ কেজি গাঁজা সহ মাদক কারবারী আটক

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মো. চান মিয়া (৪০) নামে এক মাদক কারবারীকেন ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩) সকালে

দায়িত্বরত ট্রাফিক পুলিশের নাক ফাটাল ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক: তোর টিআই (ট্রাফিক ইনস্পেক্টর) আমাকে গাড়ি সরাইতে বলতে পারে না, আর তুই গাড়ি সরাইতে বলিস’ বলেই দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যকে ঘুষি মেরে নাক ফাটিয়ে

প্রিজন ভ্যানে পলককে উদ্দেশ্য করে ডিম ছুঁড়লেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের প্রিজনভ্যান লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আজ সোমবার দুপুরে