নিজের বিরুদ্ধেই বিক্ষোভে উপস্থিত নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে তার মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আর সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন নাসীরুদ্দীন নিজেই।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বাদ আসর বায়তুল মোকাররম উত্তর গেটে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ শুরু হওয়ার পরপরই তাকে অনুষ্ঠানস্থলের সামনেই দেখা যায়। অনুষ্ঠানে তাকে বক্তব্য দিতেও দেখা গেছে।

পরে এ বিক্ষোভের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়। এরপর নাসীরুদ্দীন নিজের ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘আমার কথায় বা আচরণে যারা মনঃকষ্ট পেয়ে থাকেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি।’

ফেসবুক সাদিকুর রহমান খান নামে একজন লেখেন, আজ নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে পাটওয়ারী নিজেই সবার আগে হাজির হয়ে বসেছিল। মির্জা আব্বাস লোকটার জন্য আগে মায়া হতো। এখন আর হয় না। আগের জন্মে খুব বড় কোনো পাপ না করলে পাটওয়ারী নামের এই গজব আল্লাহ আব্বাসের ঘাড়ে ফেলত না।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে নিহত শহীদ পরিবারের খোঁজ নিলেন বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রমজানে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিতে বাড়িতে ছুটে গেলেন সিরাজগঞ্জের বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা। মঙ্গলবার (৪ মার্চ) সকালে সিরাজগঞ্জ

উচ্চ নিরাপত্তা ঝুঁকিতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ৫০ ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক: ভারতের আধিপত্যবাদ ও একপক্ষীয় নীতির বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়া দেশের অন্তত ৫০ জন রাজনৈতিক নেতা, ছাত্রনেতা, সাংবাদিক ও ধর্মীয় ব্যক্তিত্ব বর্তমানে উচ্চ নিরাপত্তা ঝুঁকিতে

সাকিবুল হত্যায় জড়িত একজন আটক, ঢাকার বাইরে কাজ করছে ২ টিম: ডিবির ডিসি

নিজস্ব প্রতিবেদক: তেজগাঁও কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায়

১২২ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ

নিজস্ব প্রতিবেদক  ঢাকার একটি আদালত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেছেন। এটি

যারা নারীদের রাস্তায় দেখলে কাপড় খোলে ফেলার হুমকি দেয় তারা কোন প্রজাতির, জামায়াত আমিরের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান বলেছেন, ৫ আগস্ট পূর্বে ৫৪ বছরের বাংলাদেশের অন্যন্নরকম রুপ আমরা দেখেছি। আমরা সন্ত্রাস, ফ্যাসিবাদ, দুর্নীতির দম্ব,

ধাপে ধাপে সব পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে দেশের সব পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। তিনি বলেন, এ