নিখোঁজ স্কুলছাত্রী সুবাকে উদ্ধার, হেসে বলল-ভালো আছি’

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে দেখা গেছে নওগাঁয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে সটকে পড়ে সে। এর পর কৌশল করে তাকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর এক ভিডিও বার্তায় তাকে হাস্যোজ্জ্বল দেখা গেছে। সুবা হেসে বলেছে, ‘আমি ভালো আছি, সুস্থ আছি।’

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সুবাকে উদ্ধার করেছে পুলিশ। আজ বিকেল সাড়ে ৩টায় আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেন। পরিবারের দেওয়া তথ্যের বরাত দিয়ে ওসি জানান, মোমিন নামে এক তরুণের (২১) সঙ্গে নওগাঁয় আছে সুবা। দুজনেই নিরাপদে আছে।

নঁওগা কালিতলা সদর পুলিশ ফাঁড়িতে হেফাজতে রয়েছেন তরুণের বাবা মোস্তফা। তিনি বলেন, আজ ভোর ৪টার দিকে ছেলে ওই মেয়েকে নিয়ে বাড়ি আসে। ছেলে ঢাকায় কাপড়ের দোকানে কাজ করে। তারা বিয়ে করেছে কিনা এ বিষয়ে কিছুই বলেনি। দুজনই বেলা ১১টা পর্যন্ত বাড়িতেই ছিল। পরে পুলিশ খোঁজ করা শুরু করলে দুজনই বাড়ি থেকে চলে যায়। কোথায় গেছে এ বিষয়ে তিনি জানেন না।

পরিবার সূত্রে জানা গেছে, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল সুবা। রবিবার সন্ধ্যা ৬টার দিকে ফুপাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। তারা প্রথমে আদাবরের জাপান গার্ডেন এলাকার টোকিও স্কয়ার মার্কেটে ঘোরাঘুরি করে। মার্কেট থেকে বের হয়ে রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় সে। সুবা বরিশালের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

মেয়ে নিখোঁজের বিষয়ে জানতে চাইলে সুবার বাবা ইমরান রাজিব বলেন, ‘রোববার সন্ধ্যায় ফুপাতো ভাইয়ের সঙ্গে বাইরে বের হয় সুবা। রাস্তা পার হওয়ার সময় ফুপাতো ভাই কিছুটা আগে চলে যায়। পরে সে পেছনে ফিরে দেখে সুবা নেই।’

মার্কেটের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, আদাবরের জাপান গার্ডেন এলাকার টোকিও স্কয়ার মার্কেটে ঘোরাঘুরি করে। তবে সেখানে সুবার ফুপাতো ভাই ছাড়া আরেকজনও ছিল। তার সঙ্গে সুবাকে হাঁটতে দেখা গেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরিস্থিতি শনিবারের (২৮ ফেব্রুয়ারি) পর থেকে বদলে গেছে। সাইরেন আর বিস্ফোরণের শব্দের মাঝে এবার কেঁপে উঠল দেশটির মাটিও। আজ মঙ্গলবার (০৩ মার্চ)

শক্তভাবে ভোটকেন্দ্রের পাহারায় থাকতে হবে: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট: জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শক্তভাবে ভোটকেন্দ্রের পাহারায় থাকতে হবে। কেউ ভোট ডাকাতি করতে এলে তাদের প্রতিহত করতে হবে। শুক্রবার (১০

গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন জব্দ করেছে ইসরাইল

অনলাইন ডেস্ক: গাজা অভিমুখী আলোচিত ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ জব্দ করেছে ইসরাইল। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জাহাজটিকে গাজার কাছাকাছি পৌঁছাতে বাধা দেয়। বার্তা সংস্থা রয়টার্স এ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক: এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ

বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব ইসলামী আন্দোলনের   

নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নাম পরিবর্তন করে ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ বা ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ নামকরণের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুর ১২টায়

গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ৩৬ সদস্যের জাতীয় কমিটি

অনলাইন ডেস্ক: ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার প্রধান