‎নিখোঁজের ৯ দিনেও নেই খোঁজ, দিশেহারা পলাশের পরিবার ‎

নওগাঁ প্রতিনিধি: নওগার মান্দা উপজেলার কাশোঁপাড়া ইউনিয়নের আন্ধারিয়া পাড়া গ্রামের পলাশ হোসেন (১৪) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে।  সে উপজেলার খোরশেদ আলমের ছেলে ও নারায়ণগঞ্জের একটি কারখানায় কাজ করতো।

‎পরিবার সূত্রে জানা যায়, পলাশ পড়াশোনার পাশাপাশি নারায়ণগঞ্জের একটি কারখানায় কাজ করতেন। গত ২৯ আগস্ট জুমার নামাজ পড়তে বের হওয়ার পর থেকে আর ফিরে আসেনি সে। দাদা-দাদী, মা ও ছোট ভাইকে নিয়ে পাঁচজনের সংসারের হাল ধরেছিল পলাশ। স্থানীয় এক ব্যক্তি মামুনের মাধ্যমে প্রায় এক বছর আগে নারায়ণগঞ্জের ওই কারখানায় কাজ নেয় সে। সামান্য বেতনে পরিবার চালালেও ভাগ্য তার পক্ষে ছিল না।

‎ঘটনার দিন রাত দশটার দিকে কারখানার পরিচালক মামুনুর রশিদ পরিবারের সদস্যদের ফোন করে পলাশ নিখোঁজের খবর দেন। পরে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে ২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে নিখোঁজের দিন পার হলেও এখনও কোনো সন্ধান মেলেনি পলাশের।

‎জনা যায়,পলাশের বাবা খোরশেদ আলম জীবিকার তাগিদে সৌদি আরবে গিয়েছিলেন। কিন্তু ভিসা জটিলতায় প্রায় ১৬ মাস ধরে কারাগারে বন্দী রয়েছেন তিনি। এতে ঋণের বোঝা আর হতাশায় ভেঙে পড়েছে পরিবার। এমন পরিস্থিতিতে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল অল্পবয়সী পলাশ।

‎পলাশের মা পপি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেটি সংসারের ভরসা। সে ছাড়া আমরা দিশেহারা। প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ, আমার ছেলেকে যেন দ্রুত খুঁজে বের করে আমাদের কাছে ফিরিয়ে দেয়।”

‎স্থানীয় সচেতন মহলও দ্রুত কিশোর পলাশকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

‎এবিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি)  মোহাম্মদ নাছির আহমদ জানান,

‎আমরা পলাশকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি এবং বিভিন্ন থানায় যোগাযোগ করছি। সেদিন সেচ্ছায় সে বাসা থেকে বের হয়ে যায় এমন ভিডিও আমরা পেয়েছি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে শহরের বটতলায় সোমবার (১ ডিসেম্বর) দিনব্যাপী আলোচনার ভিত্তিতে ‘প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন’ নামে একটি

উল্লাপাড়ায় আমগাছে অস্বাভাবিক আলোর ঝলকসহ রহস্যময় প্রাণী দেখার দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের ছয়পাড়া গ্রামে রাতের অন্ধকারে আমগাছে অস্বাভাবিক আলোর ঝলক দেখা যাওয়ার পাশাপাশি রহস্যময় একটি প্রাণীর উপস্থিতির দাবি করেছেন স্থানীয়

মহীউদ্দীন আলমগীরের ৪২৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক)-এর সাবেক চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান (মখা) আলমগীর এবং তার পরিবারের নামে ৭৯টি ব্যাংক হিসাবের সন্ধান

ইউএনও রাসেল ও সহযোগীদের শাস্তির দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, ৮ মে ২০২৫: সাতক্ষীরার তালা উপজেলার ইউএনও শেখ মো. রাসেল কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে কারাদণ্ড দেওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের বিভাগীয় শাস্তির

যমুনা সেতু পশ্চিমে ঢাকাগামী লেনে ৮ কিলোমিটার ধীরগতি, দুর্ভোগে ফিরতি যাত্রীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। ফলে শনিবার (১৪ জুন) সকাল থেকে যমুনা সেতু পশ্চিম প্রান্তে ঢাকামুখী লেনে দেখা দিয়েছে তীব্র যানচাপ ও

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সর্বশক্তি নিয়োগ করা হচ্ছে: সিইসি নাসির

নিজস্ব প্রতিবেদক: সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সর্বশক্তি নিয়োগ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশে ইইউ-এর