নিক্সন চৌধুরী গ্রেফতার, যা জানা গেলো

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে গ্রেপ্তার করা হয়েছে দাবিতে সামাজিক মাধ্যমে খবর ছড়িয়েছে। এমন দাবির সঙ্গে নিক্সন চৌধুরীর একটি ছবিও ভাইরাল হয়েছে। তবে ফরিদপুরের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তারের তথ্যটি গুজব বলে জানিয়েছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।’

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মাঝখানে চেক শার্ট পরিহিত অবস্থায় রয়েছেন মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন। মুখে খোঁচা দাড়িও রয়েছে।

তবে রিউমর স্ক্যানার জানিয়েছে, নিক্সন চৌধুরীর ছবিটি সম্পাদিত। মূলত যৌথবাহিনীর হাতে কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসান উল্লাহর আটকের ছবিতে নিক্সন চৌধুরীর মুখের অংশ যুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান দলটির নেতাকর্মীসহ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্যরা। ওই সময়ের পর থেকে ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ড. ইউনূসের মন্তব্যে নড়ে বসলো ভারত, বানাবে ২২ হাজার কোটির নতুন মহাসড়ক

অনলাইন ডেস্ক: গত মার্চে চীন সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন, ‘ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলো (সেভেন সিস্টার্স) স্থলবেষ্টিত অঞ্চল। এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র: আমদানি করা কয়লায় বিপুল পরিমাণ মাটি, ফিরিয়ে দেয়া হলো চালান

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের মাতারবাড়ীবিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা কয়লার একটি চালানে বিপুল পরিমাণে মাটি পাওয়ার পর ৬৩ হাজার টন কয়লার চালানটি ফিরিয়ে দিয়েছে কোল পাওয়ার

রাজধানীতে চলন্ত প্রাইভেট কারে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কুর্মিটোলা আর্মি গলফ ক্লাবের সামনে একটি চলন্ত প্রাইভেট কারে অগুন লেগেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (২৪ নভেম্বর) সকাল পৌনে ১১টার

‎বিএনপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে এক বিএনপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম নুরুল ইসলাম প্রকাশের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে

কুষ্টিয়ায় জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে নৈশপ্রহরী আলম হোসেনের (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে দরজা ভেঙে তার

শাহজাদপুরে ফিরে এলো মওলানা ছাইফুদ্দিন এহিয়া কলেজের পরীক্ষা কেন্দ্র

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বাতিল হওয়া পরীক্ষা কেন্দ্র অবশেষে ফিরে পেল শাহজাদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মওলানা ছাইফুদ্দিন এহিয়া ডিগ্রী