নিউ মার্কেটে ১১০০ সামুরাই ছুরি ও চাপাতি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নিউ মার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে মজুত প্রায় ১১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে সামুরাই ছুরি ও চাপাতি, যা সরবরাহ করা হতো কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের কাছে।

শনিবার রাতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে আয়োজিত ব্রিফিংয়ে মোহাম্মদপুর সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টানা দুই দিন ধরে অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ করা হয়।

তিনি বলেন, “গ্রেফতার হওয়া সন্ত্রাসীদের কাছ থেকে যে ধরনের সামুরাই ছুরি উদ্ধার হচ্ছিল, তার উৎস খুঁজতে আমরা অভিযান চালাই।

এসব অস্ত্রের কোনো গৃহস্থালি ব্যবহার নেই। গত কয়েক মাসে এগুলো ব্যবহার করে একাধিক হত্যা, আহত, চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ”

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—কিছু ব্যবসায়ী এসব অস্ত্র ভাড়া বা বিক্রি করত অপরাধীদের কাছে। ব্যবসায়ীদের সঙ্গে কোনো যোগসাজশ আছে কিনা, তা গোয়েন্দা পুলিশ খতিয়ে দেখছে।

উদ্ধার হওয়া অস্ত্র গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সেনাবাহিনী ব্যবসায়ী সমাজকে সতর্ক করে জানিয়েছে—বর্তমান পরিস্থিতিতে সামুরাই ছুরি বা ধারালো অস্ত্র বিক্রি করা যাবে না। সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে, অবৈধ অস্ত্রের ব্যবসা দেখলে দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্পে খবর দিতে।

লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ বলেন, “কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য যেকোনোভাবে বন্ধ করা হবে।

আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী দৃঢ় অবস্থানে রয়েছে। ”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে: উপদেষ্টা আদিলুর

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘এবার নির্বাচনে মানুষ দুটি ভোট দেবে। একটি জুলাই সনদের পক্ষে গণভোট, আরেকটি

পাগলা মসজিদে এবার পাওয়া গেল ১১ কোটি ৭৮ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া গেছে। এর পাশাপাশি বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া গেছে।

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোড এলাকায় বিএনপির দুই গ্রুপে রাতভর সংঘর্ষ হয়েছে। এতে সাজ্জাদ হোসেন (২৬) নামে ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছেন। এই ঘটনায়

সাতকানিয়ায় ৪৫০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ৪৫০ লিটার দেশীয় চোলাই মদসহ একটি পিকআপ আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৯

গুমের মামলায় ১০ সেনা কর্মকর্তাকে আনা হলো ট্রাইব্যুনালে

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার টানা ক্ষমতায় টিএফআই সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনাবাহিনীর ১০ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউর পরবর্তী শুনানি ১ জুলাই

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) নিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউর পরবর্তী শুনানি আগামী ১ জুলাই ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার