নিউইয়র্কের হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত  

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন নদীতে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন, স্পেনের পাঁচজন নাগরিকের পাশাপাশি ষষ্ঠ আরোহী ছিলেন পাইলট।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, হেলিকপ্টারে একজন পাইলট ছাড়াও ছিলেন দুই প্রাপ্তবয়স্ক ও তিন শিশু। ওই পাঁচ যাত্রী স্পেন থেকে আমেরিকা ভ্রমণে যাওয়া একই পরিবারের সদস্য ছিলেন। নিউইয়র্ক সিটির লোয়ার ম্যানহাটনের কাছে হাডসন নদীতে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে পর্যটকবাহী ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর সবাই নিহত হন।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র সংবাদমাধ্যম এবিসি নিউজকে জানিয়েছে, বিধ্বস্ত হয়ে নদীতে পড়ার আগে ম্যানহাটনের আশপাশের আকাশে প্রায় ১৫ মিনিট উড্ডয়নরত অবস্থায় ছিল হেলিকপ্টারটি। ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারটি টেইল রোটর বা প্রধান রোটর ব্লেইড ছাড়াই নদীর পানিতে পড়ে যায়।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেছেন, ‘নিহতদের পরিবারকে অবহিত না করা পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হবে না। দুর্ঘটনার কারণ তদন্তাধীন।’

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হেলিকপ্টারটি প্রায় ১৬ মিনিট ধরে উড্ডয়নের পর বিধ্বস্ত হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তানজানিয়ায় ব্যাপক সহিংসতায় নিহত ৭০০

অনলাইন ডেস্ক: আফ্রিকার দেশ তানজানিয়ায় ব্যাপক সহিংসতা দেখা দিয়েছে। দেশটিতে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনের পর বিক্ষোভে অন্তত ৭০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে প্রধান বিরোধী

নিবন্ধন পেল এনসিপিসহ তিন দল: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিন দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে

শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার দেশে ঈদুল ফিতর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার ২০ মার্চ রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার

আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ : মাসুদ কামাল

নিজস্ব প্রতিবেদক: সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। আগামী নির্বাচনটা কেমন হবে

সলঙ্গায় অফিস সহায়ক দিয়ে বিদ্যুৎ লাইনের কাজে একজনের মৃত্যু 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় অফিস সহায়ক কে দিয়ে বিদ্যুৎ এর লাইনম্যানের কাজ করাতেন বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা তারাই ধারাবাহিকতায় রবিবার (১৮ জানুয়ারি) সকালে সলঙ্গা থানার চৌবিলা

রায়গঞ্জে ব্রহ্মগাছা ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশ ও পরিচিতি সভা  

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ফলাবো ফলন পড়বো দেশ গণতন্ত্রের বাংলাদেশ” এই প্রতিবাদকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্রহ্মগাছা ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত