নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) যোগদানের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন। তাকে বহনকারী এমিরেটসের একটি বিমান রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

সরকারি প্রতিনিধি দলের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার সাথে রয়েছেন পাঁচ রাজনৈতিক নেতা। তারা হলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড. তাসনিম জারা। এ ছাড়া জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলের সাথে যোগ দেবেন।

প্রধান উপদেষ্টা ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিবেন। ২ অক্টোবর তিনি ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহজাদপুর সাংবাদিক ফোরামের উদ্যোগে সাংবাদিক শিমুল হত্যার ৮ম বার্ষিকী পালিত

আব্দুল্লাহ আল মাহমুদ,শাহজাদপুর সিরাজগঞ্জ: শাহজাদপুর সাংবাদিক ফোরামের উদ্যোগে সমকাল পত্রিকার প্রয়াত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যার ৮ বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায়

আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানা যায়। প্রাথমিক কর্মসূচি শুরু হচ্ছে

কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ফের ভাঙচুর-অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ফের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় কার্যালয়টির নিচতলায় অগ্নিসংযোগ করা

জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক: পিরোজপু‌রের না‌জিরপু‌রে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন জাতীয় পা‌র্টির না‌জিরপুর উপ‌জেলা সাধারণ সম্পাদক ও না‌জিরপুর সদর বাজার ব‌্যবসায়ী স‌মি‌তির সভাপ‌তি আল

ঘুষের টাকার জন্য মেলেনি শিকলে বাঁধা প্রতিবন্ধী শিশু নাহিদের 

সিরাজগঞ্জ প্রতিনিধি: উল্লাপাড়া উপজেলার সড়াতৈল গ্রামে ৫ বছর হলো মানুষিক ভারসাম্যহীন নাহিদ হোসেন (০৯), নামে এক শিশুকে শিকলে বেঁধে রেখেছে তার বাবা-মা। জানা যায়,২০১৬ সালে

ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় ৪৯ জনক গ্রেফতার: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে দেশে বিক্ষোভ মিছিলের সময় পূর্ব পূর্বপরিকল্পিতভাবে দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুটি মামলা দায়েরসহ জড়িত কমপক্ষে ৪৯