নাসিরনগরে ১৩৫ দিনে কুরআনের হাফেজ হলেন ১০ বছরের শিশু

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: মাত্র ১৩৫ দিনে পবিত্র কুরআন হেফজ সম্পন্ন করে সবাইকে চমকে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ১০ বছর বয়সী শিশু মোহাম্মদ ফজলে রাব্বুল।

শ্রীঘর চকবাজার হযরত শাহজালাল (রহ.) দারুল সুন্নাহ হাফিজিয়া হিফজুল কোরআন মডেল মাদ্রাসা ও হযরত ফাতেমাতুজ জাহেরা (রহ.) সুন্নীয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে এই উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ শফিকুল ইসলাম (শিরু)। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আলেম মাওলানা মুফতি কাজি আলাউদ্দিন আহমেদ। দোয়া ও মিলাদ পরিচালনাও করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবীনগরের নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুফতি জাবেদুর রহমান সিদ্দিকী, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম আমিন, সাধারণ সম্পাদক শেখ কাউসার আহমেদ ও সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ আবু বক্কর সিদ্দিক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষক হাফেজ ক্বারী জাকারিয়া আহমদ জাকির।

ফজলে রাব্বুল নাসিরনগরের বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের মোহাম্মদ ফরিদ মিয়া ও পারভীন বেগমের সন্তান। বাবার স্বপ্ন বাস্তবায়নে মাত্র ৪ মাস ১৫ দিনে (১৩৫ দিনে) সম্পূর্ণ কুরআন মুখস্থ করেন তিনি।

তার এই অর্জনে খুশি শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী।

ফজলে রাব্বুল জানান, শিক্ষকদের দিকনির্দেশনা, ভালোবাসা এবং নিজের মনোযোগের ফলেই সে এত অল্প সময়ে কুরআনের হাফেজ হতে পেরেছে। ভবিষ্যতে বড় আলেম হওয়ার স্বপ্ন তার।

প্রধান শিক্ষক হাফেজ ক্বারী জাকারিয়া আহমদ জাকির বলেন, ফজলে রাব্বুল খুবই মেধাবী, মনোযোগী ও পরিশ্রমী ছাত্র। এই মেহনত ধরে রাখতে পারলে সে ভবিষ্যতে একজন যুগসেরা আলেম হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

এই কৃতিত্বশালী কিশোর হাফেজের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ ও পরিবার।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজশাহী কলেজ শিক্ষার্থীর মৃত্যু, রাবির সহকারী প্রক্টরসহ ১৫ জনের নামে মামলা

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী কলেজ শিক্ষার্থী মোঃ শিমুলের মৃত্যুর ঘটনায় রাবির সহকারী প্রক্টরসহ ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

শ্বশুরবাড়ি যাচ্ছেন তারেক রহমান, রান্না হচ্ছে ৪০ হাঁড়ি

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২১ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়ি আগমন ঘিরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে চলছে ব্যস্ত প্রস্তুতি। বুধবার (২১ জানুয়ারি) রাতে

সিরাজগঞ্জ যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে শিক্ষিত যুবদের কর্মসংস্থানের নতুন দিগন্ত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্প

পুরোনো চেহারায় ফিরবে আ.লীগ, যেভাবে তৈরি হচ্ছে মাস্টারপ্ল্যান

নিজস্ব প্রতিবেদক: গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। ফলে দীর্ঘ সাড়ে ১৫ বছরের স্বৈরশাসকের অবসান ঘটে। হাজারো শহিদের রক্তের ওপর দাঁড়িয়ে ফের বড় ফ্যাসিস্ট

জাতীয় নির্বাচনের তারিখ কি ৬ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচন নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। সর্বশেষ গত সোমবার বিএনপির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশ্বস্ত করেছেন যে, ডিসেম্বরের মধ্যেই

নিজের মেয়েকে ধর্ষণ করলো বাবা,অতঃপর

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের মাধবপুরে মেয়েকে (১৫) ধর্ষণের অভিযোগে বাবা সাক্কু মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেংগাডুবা গ্রামের নিজ বাড়ি থেকে