নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে যুবক নিহত, আহত ২০

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষে সোহারাব খান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (৫ জুলাই) সকালে উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উল্টা গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরেই এদিন সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

প্রায় এক ঘণ্টা ধরে চলা এই সহিংসতায় নিহত হন মোল্লা গোষ্ঠীর সদস্য সোহারাব খান। তিনি চান মিয়ার ছেলে এবং ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

আহতদের মধ্যে অন্তত ৮ জনকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর কয়েকজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অধিকাংশের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপি নেতার অনুষ্ঠানে বক্তব্য দিলেন হত্যা মামলার আসামি, খুঁজে পায় না পুলিশ

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী শ্রমিকদলের সমন্বয়ক ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন ছাত্র-জনতা আন্দোলনে সরাসরি হামলায় অংশ

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু আজ

ঠিকানা ডেস্ক: পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ বুধবার। নিয়ম অনুযায়ী এদিন হজযাত্রীরা ইহরাম বেঁধে মিনায় যাবেন। জোহরের আগে সবাই মিনায় পৌঁছাবেন। এখানে সারাদিন

ফেব্রুয়ারিতে দেশে ১০ ভূমিকম্প, সর্বশেষ সাতক্ষীরাকেন্দ্রিক ৫.৪ মাত্রা

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশে মোট ১০ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ শুক্রবার ২৭ ফেব্রুয়ারি দুপুরে সাতক্ষীরা অঞ্চলকেন্দ্রিক ৫.৪ মাত্রার একটি ভূমিকম্প দেশের

শবে বরাতে কি ভাগ্য নির্ধারিত হয়, আলেমদের মতামত

ঠিকানা টিভি ডট প্রেস: শবে বরাত ইসলামি ঐতিহ্যে একটি গুরুত্বপূর্ণ রাত হিসেবে বিবেচিত হয়ে আসছে। হাদিস ও ইসলামি স্কলারদের মতে, এই রাতটি বিশেষ ফজিলতপূর্ণ। তাই

ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না, এটা ভাবার কারণ নেই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না—এটা ভাবার কোনো কারণ নেই। বিএনপি গণতন্ত্রের ব্যাপারে কখনোই আপোষ করেনি।

ভারতীয় আধিপত্য প্রতিবেশী দেশগুলোকে দূরে সরিয়ে দিচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিজেকে দক্ষিণ এশিয়ার প্রধান নিরাপত্তা প্রদানকারী এবং একটি সমৃদ্ধ-স্থিতিশীল প্রতিবেশীর স্বাভাবিক নেতা হিসেবে বিবেচনা করতে চায়। কিন্তু বঙ্গোপসাগর থেকে হিমালয় পর্যন্ত–ভারতের হস্তক্ষেপ